Solution
Correct Answer: Option B
১৯৭১ সালের 8 এপ্রিল হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন ২৭ সেনা কর্মকর্তার উপস্থিতিতে এক বৈঠকে দেশকে স্বাধীন করার শপথ ও মুক্তিযুদ্ধের রণকৌশলের পরিকল্পনা করা হয়। রণাঙ্গনকে ১১টি সেক্টর ও তিনটি ব্রিগেডে ভাগ করার প্রস্তাবও করা হয়।
১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনীর বর্বোরোচিত হামলার পর বাঙ্গালি অনেক সেনা অফিসার বিদ্রোহ করেন। এই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিদ্রোহী অফিসাররা যুদ্ধ চালিয়ে যাবেন। এখানেই প্রথম বিদ্রোহী সকল ইউনিটের সমন্বয়ে 'মুক্তিফৌজ' গঠনের সিদ্ধান্ত হয়।