সঠিক বানান নির্ণয় করুন।

A স্বতস্ফূর্ত

B স্বতঃস্‌ফুর্ত

C স্বতস্ফুর্ত

D স্বতঃস্ফূর্ত

E কোনটিই নয়

Solution

Correct Answer: Option D

- স্বতঃস্ফূর্ত শব্দটির আভিধানিক অর্থ হলো— নিজে নিজেই স্ফুরিত বা প্রকাশিত, আপন-আপনি প্রবৃত্ত বা কৃত।

- বানান বিশ্লেষণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে:
১. শব্দটির শুরুতে বিসর্গ ( ঃ ) বসবে, কারণ এটি সন্ধিজাত শব্দ (স্বতঃ + স্ফূর্ত)। 'স্বতঃ' অর্থ 'নিজ থেকেই' বা 'প্রকৃতিগতভাবে'। এখানে বিসর্গ লোপ পায় না।
২. 'স্ফূর্ত' অংশে দীর্ঘ-ঊ কার ( ূ ) বসবে। সংস্কৃত 'স্ফুর' ধাতু থেকেই 'স্ফূর্ত' শব্দটি এসেছে।
সুতরাং, সঠিক বানানটি হলো: দন্ত্য-স-এ ব-ফলা + ত + বিসর্গ + দন্ত্য-স-এ ফ-ফলা স্ক-এ দীর্ঘ-ঊ কার + ত-এ রেফ = স্বতঃস্ফূর্ত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান-এ প্রদত্ত বানানটিই আদর্শ ও প্রমিত হিসেবে গণ্য।

উদাহরণ:
- তিনি স্বতঃস্ফূর্তভাবে এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions