বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় ?
A ৩১-১০-০৭
B ১-১১-০৭
C ৩-১১-০৭
D ১-১০-০৭
Solution
Correct Answer: Option B
- ২০০৭ সালের ১১ জানুয়ারি গঠিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি (সংশোধনী) অধ্যাদেশ ২০০৭ জারি করে (২০০৯ সালে আইনে পরিণত)। - এই অধ্যাদেশে (বর্তমানে আইন) রয়েছে দু’ধরনের ম্যাজিস্ট্রেট: বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। - বিচারিক ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বিচারিক কার্য সম্পাদন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব হলো নির্বাহী কার্য সম্পাদন। - এই অধ্যাদেশ জারী ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন রুলস এবং জুডিশিয়াল সার্ভিস পে কমিশন রুলস পুনর্বিন্যাস করে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন ও জুডিশিয়াল সার্ভিস পে কমিশন পুনর্গঠন করে। - ২০০৭ সালের ১ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকর করা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০