'বেতার, বিপত্নীক'-শব্দ দুটি কোন্ সমাসের উদাহরণ?

A নঞ তৎপুরুষ, বহুব্রীহি

B কর্মধারয়, বহুব্রীহি

C অব্যয়ীভাব, তৎপুরুষ

D তৃতীয়া তৎপুরুষ, দ্বিগু সমাস

Solution

Correct Answer: Option A

সঠিক উত্তর হলো: নঞ তৎপুরুষ, বহুব্রীহি

• নঞ তৎপুরুষ সমাস:
- পূর্বপদে নঞর্থক বা নিষেধার্থক অব্যয় ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তা নঞ তৎপুরুষ সমাস। 
- নঞর্থক অব্যয়গুলো হলো ন, না, নি, নয়, নেই, অ, আ, অন, অনা, গর, বি, বে ইত্যাদি। 

যথা:
- ন কাতর = অকাতর,
- নয় এক = অনেক,
- অন্ (নঞ্) + ইষ্ট = অনিষ্ট।

• 'বেতার'
এর ব্যাসবাক্য: নেই তার যার = বেতার।

বিশ্লেষণ:
বে (ব্যতিরেক/নঞর্থক উপসর্গ) + তার।
'বে' = না-বোধক অর্থ প্রকাশ করে।
বিশ্বস্ত সোর্স অনুসারে, 'বেতার' - নঞ বহুব্রীহি সমাস। 

বি.দ্র. অপশন বিবেচনায়, এখানে শব্দটির অর্থে নেতিবাচক ভাব রয়েছে এবং নঞ অর্থ প্রকাশ পাচ্ছে। সেই কারণে এটিকে নঞ তৎপুরুষ সমাস হিসেবে গণ্য করে উত্তরটি গ্রহণ করা হয়েছে। 

• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্যকোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
- বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।
যেমন:
- নাই পুত্র যার = অপুত্রক,
- বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক,
- নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক,
- স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক ইত্যাদি।

সুতরাং, সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর- নঞ তৎপুরুষ, বহুব্রীহি সমাস।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৯৪
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের অর্থনীতি ও শিল্প-বাণিজ্য
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৪০
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী
ভূ-রাজনীতি: বিরোধপূর্ণ সীমান্ত ও বিভিন্ন দেশের বন্দরসমূহ (পেইজ: ১৯১-১৯৪)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ১৭
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: উপসর্গ
ইংরেজি: Translation
গণিত: রেখা ও কোণ
সাধারণ জ্ঞান: বিখ্যাত ব্যক্তি (রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, বিপ্লবী)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৯
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৭ ও পরীক্ষা-৮ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions