সঠিক উত্তর হলো:
নঞ তৎপুরুষ, বহুব্রীহি• নঞ তৎপুরুষ সমাস:
- পূর্বপদে নঞর্থক বা নিষেধার্থক অব্যয় ব্যবহৃত হয়ে যে তৎপুরুষ সমাস হয় তা নঞ তৎপুরুষ সমাস।
- নঞর্থক অব্যয়গুলো হলো ন, না, নি, নয়, নেই, অ, আ, অন, অনা, গর, বি, বে ইত্যাদি।
যথা:
- ন কাতর = অকাতর,
- নয় এক = অনেক,
- অন্ (নঞ্) + ইষ্ট = অনিষ্ট।
• 'বেতার' এর ব্যাসবাক্য: নেই তার যার = বেতার।
বিশ্লেষণ:
বে (ব্যতিরেক/নঞর্থক উপসর্গ) + তার।
'বে' = না-বোধক অর্থ প্রকাশ করে।
বিশ্বস্ত সোর্স অনুসারে, 'বেতার' - নঞ বহুব্রীহি সমাস।
বি.দ্র. অপশন বিবেচনায়, এখানে শব্দটির অর্থে নেতিবাচক ভাব রয়েছে এবং নঞ অর্থ প্রকাশ পাচ্ছে। সেই কারণে এটিকে নঞ তৎপুরুষ সমাস হিসেবে গণ্য করে উত্তরটি গ্রহণ করা হয়েছে।
• বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্যকোনো পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে।
- বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।
যেমন:
- নাই পুত্র যার = অপুত্রক,
- বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক,
- নদী মাতা (মাতৃ) যার = নদীমাতৃক,
- স্ত্রীর সঙ্গে বর্তমান = সস্ত্রীক ইত্যাদি।
সুতরাং, সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর- নঞ তৎপুরুষ, বহুব্রীহি সমাস।