কোন্ বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে?

A সে বই পড়ছে। 

B সে গভীর চিন্তায় মগ্ন।

C আজ এমন ঘুম ঘুমিয়েছি!

D সে খেলা করছে।

Solution

Correct Answer: Option C

সঠিক উত্তর 'আজ এমন ঘুম ঘুমিয়েছি!'

বিশ্লেষণ:
- বাক্যের ক্রিয়া যে ধাতু থেকে নিষ্পন্ন, কর্মপদটিও যদি সেই ধাতু থেকেই নিষ্পন্ন হয়, তবে সেই কর্মকে সমধাতুজ কর্ম (Cognate Object) বলে।
- এখানে 'ঘুমিয়েছি' ক্রিয়াটি 'ঘুম্' ধাতু থেকে এসেছে এবং কর্ম 'ঘুম'-ও একই ধাতু 'ঘুম্' থেকে গঠিত হয়েছে। তাই এটি সমধাতুজ কর্মের উদাহরণ।

• উদাহরণ:
- আর কত খেলা খেলবে? (খেলা এবং খেলবে - একই ধাতু)
- বেশ এক হাসাই হাসল।

• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- সে বই পড়ছে: এখানে কর্ম 'বই' এবং ক্রিয়া 'পড়্' ভিন্ন উৎসজাত।
- সে গভীর চিন্তায় মগ্ন: এখানে সমধাতুজ কর্মের কোনো প্রয়োগ নেই।
- সে খেলা করছে: আপাতদৃষ্টিতে মনে হতে পারে, কিন্তু এখানে 'খেলা' কর্ম হলেও ক্রিয়াটি 'করছে' (কৃ ধাতু), তাই ধাতু এক নয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৯৪
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের অর্থনীতি ও শিল্প-বাণিজ্য
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
ব্যাচ-১/পরীক্ষা- ৪০
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
আন্তর্জাতিক বিষয়াবলী
ভূ-রাজনীতি: বিরোধপূর্ণ সীমান্ত ও বিভিন্ন দেশের বন্দরসমূহ (পেইজ: ১৯১-১৯৪)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ১৭
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: উপসর্গ
ইংরেজি: Translation
গণিত: রেখা ও কোণ
সাধারণ জ্ঞান: বিখ্যাত ব্যক্তি (রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, বিপ্লবী)
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা-৯
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৭ ও পরীক্ষা-৮ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions