জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলতঃ তড়িৎ-চুম্বকীয় বর্ণালীর কোন্ অংশে মহাবিশ্ব পর্যবেক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে?
A অবলোহিত অঞ্চল
B দৃশ্যমান এবং নিকট-অবলোহিত অঞ্চল
C অতিবেগুনী এবং দৃশ্যমান অঞ্চল
D এক্স-রে এবং গামা-রে অঞ্চল
Solution
Correct Answer: Option A
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) মূলত অবলোহিত অঞ্চল বা ইনফ্রা-রেড (Infrared) রশ্মি ভালোভাবে শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। এর কারণগুলো হলো:
১. Redshift: মহাবিশ্বের প্রসারণের কারণে অনেক দূরের গ্যালাক্সি থেকে আসা দৃশ্যমান আলো প্রসারিত হয়ে ইনফ্রা-রেড তরঙ্গে পরিণত হয়। তাই মহাবিশ্বের একেবারে শুরুর দিকের নক্ষত্র ও গ্যালাক্সি দেখতে ইনফ্রা-রেড ডিটেক্টর প্রয়োজন।
২. ধূলিকণা ভেদ করা: মহাকাশীয় ধূলিকণা বা গ্যাস মেঘের ভেতর দিয়ে দৃশ্যমান আলো চলাচল করতে পারে না, কিন্তু ইনফ্রা-রেড রশ্মি সহজেই তা ভেদ করে নক্ষত্রের জন্মস্থান দেখাতে পারে।
যদিও এটি সামান্য দৃশ্যমান কমলা-লাল আলো দেখতে পায়, তবে এর প্রধান ডিজাইন এবং গোল্ড-কোটেড আয়না ইনফ্রা-রেড রশ্মির জন্যই অপ্টিমাইজ করা।