বাংলাদেশের উচ্চফলনশীল (উফশী) জাতের ধান ও গমের নাম যথাক্রমে-

A হরিধান, রূপালী

B ইরাটম, বর্ণালী

C ব্রি-শাইল, বলাকা

D হীরা, উত্তরণ

Solution

Correct Answer: Option C

সঠিক উত্তরটি হলো ব্রি-শাইল, বলাকা। এখানে 'ব্রি-শাইল' হলো একটি উন্নত জাতের আমন ধান এবং 'বলাকা' হলো একটি উন্নত জাতের গম। বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছে।

অন্য অপশনগুলোর মধ্যে:
- 'হরিধান' কোনো প্রাতিষ্ঠানিক হাইব্রিড নয় বরং ঝিনাইদহের কৃষক হরিপদ কাপালী কর্তৃক উদ্ভাবিত লোকাল জাত।
- 'ইরাটম' এক ধরণের ধান কিন্তু 'বর্ণালী' হলো হাইব্রিড ভুট্টা।
- তবে 'বলাকা', 'দোয়েল', 'আনন্দ', 'কাঞ্চন' ইত্যাদি গমের জনপ্রিয় উফশী জাত।

♦ বিভিন্ন ফসলের উন্নত জাত:
● উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, চান্দিনা, হরিধান,ব্রি-শাইল, নারিফা, সুফলা, হীরা, মালা, ইরাটম, ময়না, প্রগতি।

● উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন,  সৌরভ, গৌরব, আকবর, অঘ্রাণী, প্রতিভা, বলাকা।

● উচ্চ ফলনশীল আমের জাত:
- মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি।

● উচ্চ ফলনশীল ভুট্টার জাত:
- বর্ণালি, শুভ্রা, খই, মোহর।

● উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

● উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

● উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

● উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৬০
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: সমুদ্রবন্দর, স্থলবন্দর ও নদীবন্দর, বিদ্যুৎ শক্তি ও যোগাযোগব্যবস্থা (পেইজ: ৮৩০-৮৩৮)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা – ৫৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: প্রকৃতি-প্রত্যয়
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- K - O
গণিত: গড় ও বয়স সংক্রান্ত সমস্যা।
দৈনন্দিন বিজ্ঞান: উদ্ভিদের পুষ্টি
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions