Solution
Correct Answer: Option A
বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা হলেন সুপ্রিম কোর্ট, আর সুপ্রিম কোর্টের প্রধান হিসেবে প্রধান বিচারপতি এই দায়িত্ব পালন করেন। সংবিধানের ৭(খ) অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তন অযোগ্য এবং সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউর মাধ্যমে সংবিধান বিরোধী যেকোনো বা যেকোনো আইন বাতিল করতে পারে, তাই বিচার বিভাগ বা প্রধান বিচারপতিকেই সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা বলা হয়।
- গণপরিষদের মাধ্যমে বাংলাদেশের সংবিধান রচিত হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল একটি কমিটি গঠন করা হয় ।
- এই কমিটির মোট সদস্য ছিল ৩৪ জন।
- এই কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।