প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে চলিতরীতির প্রবর্তক এবং বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। - তিনি 'বীরবল' ছদ্মনামে অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেন। - ১৯১৪ সালে তাঁর সম্পাদিত 'সবুজপত্র' পত্রিকা প্রকাশের মাধ্যমেই বাংলা সাহিত্যে চলিত ভাষার রীতিবদ্ধ আন্দোলন শুরু হয়। - বাংলা একাডেমি चरিতাভিধান অনুযায়ী, তাঁর পৈতৃক নিবাস ছিল পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। প্রমথ চৌধুরী রচিত উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থগুলো হলো: - তেল-নুন-লকড়ি (১৯০৬) - বীরবলের হালখাতা (১৯১৬) - নানাকথা (১৯১৯) - আমাদের শিক্ষা (১৯২০) - রায়তের কথা (১৯১৯) - প্রবন্ধ সংগ্রহ (১৯৫২, ১ম ও ২য় খণ্ড)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।