হাকালুকি হাওরকে 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা' ঘোষণা করা হয় কবে?
সঠিক উত্তর: Option C
- হাকালুকি হাওরকে 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা' ঘোষণা করা হয় ১৯৯৯ সালে।
- হাকালুকি হাওর সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে অবস্থিত।
- বাংলাদেশে অপরিকল্পিত ও অযৌক্তিক কর্মকাণ্ডের ফলে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে।
- এতে জীববৈচিত্র্য যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি কিছু এলাকার প্রাকৃতিক উৎপাদনশীলতাও হ্রাস পেয়েছে।
- দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য, সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুযায়ী কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area বা ECA) হিসেবে ঘোষণা করেছে।
- এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ প্রতিবেশ, জীববৈচিত্র্য, এবং প্রাকৃতিক পরিবেশকে টেকসইভাবে সুরক্ষা ও উন্নত করা।
- এলাকাগুলো: সুন্দরবন, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সোনাদিয়া দ্বীপ, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, হাকালুকি হাওর, সেন্টমাটিন দ্বীপ, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়, শীতলক্ষ্যা নদী, জাফলং-ডাউকি নদী, গুলশান-বারিধারা লেক।