সরাসরি মূল কন্টেন্টে যান

নদনদী

৪০ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- পদ্মা নদী বাংলাদেশের বৃহত্তম নদী।
- এটি ভারতের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- রাজশাহী জেলার কাছাকাছি কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে প্রবেশ করে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে।
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।

- পদ্মার অপর নাম কীর্তিনাশা।
- এ নামটি দেওয়ার কারণ হলো, এই নদীর ভাঙ্গনের ফলে অনেক জনপদ বিলীন হয়ে গেছে।
- পদ্মা নদী দেশের তিন বিভাগের ১৪টি জেলায় প্রবাহিত হয়েছে, নদীটির দৈর্ঘ্য ৩৫১ কিলোমিটার।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হল হালদা নদী।
- এর উৎপত্তি খাগড়াছড়ির বদনাতলী এবং এটি চট্টগ্রামের কয়েকটি উপজেলা জুড়ে প্রবাহিত হয়েছে।
- প্রতিবছর একটি বিশেষ মুহূর্তে এই নদীতে রুই, কাতলা, মৃগেল ও কার্প জাতীয় মাছ প্রচুর ডিম ছাড়ে।
- তাই একে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়। 
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- ১৭৮৭ সালে ভূমিকম্পের কারণে ব্রহ্মপুত্র নদীর তলদেশ‌ উঠিত হবার কারণে এর দিক পরিবর্তিত হয়ে যায়।
- ১৭৮৭ সালের আগে এটি ময়মনসিংহের উপর দিয়ে আড়াআড়ি ভাবে বয়ে যেত‌।
- বাংলাদেশের নবীনতম নদী যমুনা ।
- পরবর্তিতে এর নতুন শাখা নদীর সৃষ্টি হয়। যা যমুনা নামে পরিচিত।
- উৎপত্তিস্থল থেকে এর দৈর্ঘ্য ২৮৫০ কিলোমিটার।
- ব্রহ্মপুত্র নদীর সর্বাধিক প্রস্থ ১০৪২৬ মিটার (বাহাদুরাবাদ)। এটিই বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে।
- ব্রহ্মপুত্রের প্রধান শাখা হচ্ছে যমুনা।
Job Solutions শিক্ষক নিবন্ধন
ব্যাখ্যা (Explanation)
[Note: ৫৪ টি; তথ্যসূত্র: যৌথ নদী কমিশন। ৫৫ টি; সূত্র: বাংলাপিডিয়া]

নদীর মিলিত স্থান সমূহ ঃ
১। পদ্মা+ মেঘনা= চাঁদপুর।
২। পদ্মা+যমুনা= গোয়ালন্দ।
৩। সুরমা+কুশিয়ারা= আজমিরীগঞ্জ (কালনী নাম)।
৪। পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরব বাজার।
৫। যমুনা + বাঙ্গালী= বগুড়া।
৬। রুপসা + ভৈরব = খুলনা।
৭। বাংলাদেশ-ভারত অভিন্ন নদী- ৫৪ টি।
৮। বাংলাদেশ- মায়ানমার অভিন্ন নদী- ৩টি
৯। বাংলাদেশের আন্তর্জাতিক নদী ১টি (পদ্মা/গঙ্গা)।
১০। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদী- ১টি (কুলিখ)।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- হালদা নদী বাংলাদেশের অভ্যন্তরে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে পতিত হওয়া একটি গুরুত্বপূর্ণ নদী।
- এটি চট্টগ্রাম অঞ্চলের একটি স্বতন্ত্র নদী এবং বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে পরিচিত।
- হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বাদনাতলী পাহাড় থেকে।
- এটি চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান এবং চন্দনাইশ উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- হালদা নদী কর্ণফুলী নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- বুড়িগঙ্গা নদীর পুর্বনাম- দোলাই নদী
- ব্রক্ষপুত্র নদের পূর্বনাম ছিল- লৌহিত্য ।
- পদ্মা নদীর পূর্বনাম ছিল-  কীর্তিনাশা।
- নিঝুম দ্বীপ এর পূর্বনাম ছিল- বাউলার চর।
- যমুনা নদীর পূর্বনাম ছিল- জোনাই নদী।
ব্যাখ্যা (Explanation)

- হাকালুকি হাওরকে 'প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা' ঘোষণা করা হয় ১৯৯৯ সালে। 
- হাকালুকি হাওর সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে অবস্থিত। 

- বাংলাদেশে অপরিকল্পিত ও অযৌক্তিক কর্মকাণ্ডের ফলে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে।
- এতে জীববৈচিত্র্য যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি কিছু এলাকার প্রাকৃতিক উৎপাদনশীলতাও হ্রাস পেয়েছে।

- দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের জন্য, সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুযায়ী কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area বা ECA) হিসেবে ঘোষণা করেছে।
- এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ প্রতিবেশ, জীববৈচিত্র্য, এবং প্রাকৃতিক পরিবেশকে টেকসইভাবে সুরক্ষা ও উন্নত করা।

- বাংলাদেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।
- এলাকাগুলো: সুন্দরবন, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সোনাদিয়া দ্বীপ, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, হাকালুকি হাওর, সেন্টমাটিন দ্বীপ, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়,  শীতলক্ষ্যা নদী, জাফলং-ডাউকি নদী, গুলশান-বারিধারা লেক।
ব্যাখ্যা (Explanation)
- বর্তমানে নদ-নদীর সংখ্যা ১,০০৮টি।
- দেশে দীর্ঘতম পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- দেশে ক্ষুদ্রতম গাঙ্গিনা নদীর দৈর্ঘ্য ৩২ মিটার বা (০.০৩২ কিমি)।
- সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা (৩৬টি উপজেলা)।
- সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী পদ্মা (১২টি জেলা)।
- সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগের নাম ঢাকা (২২২টি নদী)।
- সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম সুনামগঞ্জ (৯৭টি নদী)।
- ইছামতি নামে দেশে মোট ১১টি নদী আছে।

সূত্রঃ জাতীয় নদী রক্ষা কমিশন।(২৪ সেপ্টেম্বর ২০২৩)
ব্যাখ্যা (Explanation)
- বর্তমানে নদ-নদীর সংখ্যা ১,০০৮টি।
- দেশে দীর্ঘতম পদ্মা নদীর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- দেশে ক্ষুদ্রতম গাঙ্গিনা নদীর দৈর্ঘ্য ৩২ মিটার বা (০.০৩২ কিমি)।
- সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী মেঘনা (৩৬টি উপজেলা)।
- সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদী পদ্মা (১২টি জেলা)।
- সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগের নাম ঢাকা (১২২টি নদী)।
- সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম সুনামগঞ্জ (৯৭টি নদী)।
- ইছামতি নামে দেশে মোট ১১টি নদী আছে।

সূত্রঃ জাতীয় নদী রক্ষা কমিশন।(২৪ সেপ্টেম্বর ২০২৩)

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- মেঘনা: আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড়। লুসাই পাহাড় ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্যে অবস্থিত। এটি পাটকাই পর্বতশ্রেণির অংশ।
- পদ্মা: বাংলাদেশের প্রধান নদী পদ্মা। এ নদী গঙ্গা নামে মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- ব্রহ্মপুত্র: ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে।
- হালদা: খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্খ।
- সাঙ্গু: সাঙ্গু নদী বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তে অবস্থিত আরাকান পাহাড়ে উৎপন্ন হয়েছে।
- কর্ণফুলী: কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- তিস্তা বাঁধের ভারতীয় অংশের নাম গজলডোবা বাঁধ।
- গজলডোবা বাঁধ স্থাপিত হয়েছে ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিস্তা নদীর উজানে ভারতীয় অংশে।
- গজলডোবা বাঁধের (ব্যারাজ) মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে গেছে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)

- সিকিমের পর্বত (হিমালয় পর্বতমালা) থেকে বাংলাদেশের করতোয়া নদী উৎপত্তি হয়েছে, যা বিভিন্ন উপনদীর জলধারা বক্ষে ধারণ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ির মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মহাস্থানগড়ের পূর্বদিক দিয়ে প্রবাহিত হয়েছে । 

বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- তিস্তা নদী বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী। নদীটি নিলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেছে। নদীটি যমুনা নদীর সাথে মিলিত হয়েছে।

কিছু নদীর মিলিত স্থানঃ
- সুরমা ও কুশিয়ারার মিলনস্থল (মেঘনা) : আজরিমিগঞ্জ (হবিগঞ্জ)
- পদ্মা ও যমুনার মিলনস্থল : গোয়ালন্দ (রাজবাড়ী)
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনার মিলনস্থল : ভৈরববাজার (কিশোরগঞ্জ)
- পদ্মা ও মেঘনার মিলনস্থল : চাঁদপুর
- ব্রহ্মপুত্র ও তিস্তার মিলনস্থল : চিলমারি (কুড়িগ্রাম)
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- সিকস্তি শব্দের শাব্দিক অর্থ হলো ভাঙ্গা৷
- যদি কোনো জমি/ভূমি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায় তবে তাকে সিকস্তি বলে৷
- নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ হলো নদী সিকন্তি।
ব্যাখ্যা (Explanation)
• যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগর গবেষণা সংস্থা (নোয়া) থেকে পাওয়া ১৯৯৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে দেশের একদল গবেষক জানান, দেশের ইলিশের বেশির ভাগই মেঘনা থেকে আসে। স্বাদে ও পুষ্টিতে এই মোহনার মাছ শুধু দেশের মধ্যেই নয়, বিশ্বসেরা।
• চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চারজন গবেষক যৌথভাবে ওই গবেষণা করেছেন।
• ২০২০ সালের মার্চে যুক্তরাষ্ট্রের নেচার পাবলিশিং গ্রুপের বিজ্ঞান সাময়িকী সায়েন্স রিপোর্টস–এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।
• গবেষণাটিতে বলা হয়েছে, বাংলাদেশে ইলিশের উৎপাদনের মাত্র ২ শতাংশ আসে পদ্মা থেকে। তাও সেগুলো আকৃতিতে ছোট হয়।
• বড় ও স্বাদের ইলিশের বেশির ভাগই পাওয়া যায় মেঘনা অববাহিকায় 
ব্যাখ্যা (Explanation)
মেঘনাকে চিরযৌবনা নদী বলা হয়। কারন, মেঘনা নদীতে সব সময় জোয়ার-ভাটা বহমান থাকে তাই।

- চাঁদপুরের পর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পদ্মা ও মেঘনার মিলিত ধারার নাম মেঘনা। উৎপত্তিস্থলে মেঘনার নাম ছিল আসামের বরাক নদী যেটি নাগা-মনিপুর থেকে উৎপন্ন হয়ে সুরমা এবং কুশিয়ার নামে দুটি শাখায় বিভক্ত হয়ে সিলেট জেলায় প্রবেশ করেছে, সুরমা-কুশিয়ার নদী আজমিরী গঞ্জে মিলিত হয়ে কালণি নামে দক্ষিণে কিছুদুর মিলিত হয়ে মেঘনা নাম ধারন করে।
- ভোলার চরফ্যাশন এলাকায় মেঘনা বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।  
Job Solutions
ব্যাখ্যা (Explanation)

- বাংলাদেশের বৃহত্তম হাওড় হলো হাকালুকি হাওর, যা মৌলভীবাজার এবং সিলেট জেলার অংশজুড়ে অবস্থিত।
- এর আয়তন প্রায় ২০,৪০০ হেক্টর এবং এটি এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে এবং এটি জীববৈচিত্র্যে সমৃদ্ধ।
- এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন এবং রামসার সাইট হিসেবে স্বীকৃত।

সুতরাং, সঠিক উত্তর হলো B) মৌলভীবাজার।

ব্যাখ্যা (Explanation)
- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের সদরঘাট এলাকার দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের ভেলী বা উপত্যকাসমূহ:
- বালিশিরা ভেলী : মৌলভীবাজার
- ভেঙ্গী ভেলী : কাপ্তাই (রাঙামাটি)
- সাজেক ভেলী : রাঙামাটি
- হালদা ভেলী : খাগড়াছড়ি।
- সাঙ্গু ভেলী : চট্টগ্রাম
- নাপিত খালী ভেলী : কক্সবাজার
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- পদ্মা নদী উৎপত্তিস্থল হতে ২২০০ কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরো পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে।
- সবশেষে পদ্মা - মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়।
ব্যাখ্যা (Explanation)
পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি , বালি প্রভৃতি জমা হয়ে 
যে হাতপাখা আকৃতির ভূমিরুপ সৃষ্টি হয়, তাকে পলল পাখা (Alluvial Fan) বলে। হিমালয়ের পাদদেশে এরুপ
অনেক পলল পাখা দেখা যায়।
নদী দ্বারা সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে রয়েছে:
- ব-দ্বীপ
- প্লাবন সমভূমি
- বালুচর
- প্রাকৃতিক বাঁধ
- অশ্বখুরাকৃতি হ্রদ
- পাদদেশীয় পলল সমভূমি
- পলল পাখা ও পলল কোণ প্রভৃতি
প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- মেঘনা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ, চাঁদপুর এবং লক্ষ্মীপুর জেলার একটি নদী।
- নদীটির গড় প্রস্থ ৩৪০০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার।
- এটি দেশের সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী (৩৬টি উপজেলা)।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
• শিবসা নদী সুন্দরবনের অন্যতম প্রধান নদী।
• মংলা-তে পসুর নদী দুটি শাখায় বিভক্ত হয়ে পশ্চিম শাখাটি শিবসা নামে সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মোহনার কাছে কুঙ্গা নাম ধারণ করে বঙ্গোপাসাগরে পড়েছে।
• শিবসা-কুঙ্গার তীরে হিরণ পয়েন্ট অবস্থিত।
• সরকার ঘোষিত সর্বশেষ ডলফিন অভয়ারণ্য।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
⇒ হাইল হাওর বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি মিঠা পানির জলাভূমি যা মৌলভীবাজার জেলায় অবস্থিত।
⇒ এই হাওরটি মাছ এবং অতিথি পাখির জন্য বিখ্যাত।
⇒ হাইল হাওরের মধ্যেই বিখ্যাত ‘বাইক্কা বিল’ অবস্থিত, যা পর্যটকদের কাছে খুব জনপ্রিয়।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।