সরাসরি মূল কন্টেন্টে যান

বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য

২৪৩ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: ১ জানুয়ারি।
⇒ স্বাধীন বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় একটি যুগান্তকারী, ঐতিহাসিক ও প্রশংসনীয় পদক্ষেপ হলো 'জাতীয় বই উৎসব' বা 'বই বিতরণ উৎসব'।
⇒ প্রতি বছর ১ জানুয়ারি দেশব্যাপী প্রাথমিক ও মাধ্যমিক স্তরের (মাদরাসা, কারিগরি ও অন্যান্য মাধ্যমসহ) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে এই উৎসবটি মহাসমারোহে পালিত হয়।
⇒ বাংলাদেশ সরকার ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রথম বারের মতো সারা দেশে একই দিনে বিনামূল্যে নতুন বই বিতরণের এই মহতী উদ্যোগ গ্রহণ করে। পৃথিবীর খুব কম দেশেই এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে একই দিনে বিনামূল্যে বই বিতরণের এমন অনন্য নজির রয়েছে।
⇒ বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ ও বই হাতে পাওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ও আনন্দ তৈরি হয়।
⇒ সরকারের এই যুগান্তকারী পদক্ষেপটি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হার (Dropout rate) রোধ করতে এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এই বিশাল কর্মযজ্ঞটি বাস্তবায়ন করে থাকে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশে কারিগরি শিক্ষার নিয়ন্ত্রণ, পরীক্ষা পরিচালনা এবং সনদপত্র প্রদানের জন্য ১৯৫৪ সালে "ইস্ট পাকিস্তান বোর্ড অব এক্সামিনেশন ফর টেকনিক্যাল এডুকেশন" নামে একটি বোর্ড স্থাপিত হয়।
- এটিই পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হিসেবে পরিচিতি লাভ করে।
- যদিও ১৯৬৭ সালের সংসদীয় আইন দ্বারা বোর্ডটি পুনর্গঠিত হয়, তবে এর গোড়াপত্তন হয়েছিল ১৯৫৪ সালে।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় তথ্য অনুসারে বর্তমানে দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯,৩১৪টি। 
- উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা পরিচালনার জন্য দেশে নির্দিষ্ট সংখ্যক কলেজ ও স্কুলেল কার্যক্রম চলছে, যা শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়।
ব্যাখ্যা (Explanation)
- জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে একটি উৎকৃষ্ট কেন্দ্র এবং এটি শিক্ষার উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে।
- নায়েমের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শিক্ষা ক্ষেত্রে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষক এবং শিক্ষা প্রশাসনের কর্মকর্তাগণকে জ্ঞান, পেশাগত দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের গুণাবলি দ্বারা সমৃদ্ধ করা।
- শিক্ষাক্ষেত্রে পরিকল্পনা, প্রশাসন, ব্যবস্থাপনা্ ও গবেষণার উন্নয়নের ক্ষেত্রে নায়েম প্রধান ভূমিকা পালন করছে।
- শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৯ খ্রিষ্টাব্দে এডুকেশন এক্সটেনশন সেন্টার (EEC) প্রতিষ্ঠিত হয়।
- একটি বিবর্তন প্রক্রিয়ার মাধ্যমে ১৯৯২ খ্রিষ্টাব্দে এটিকে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ রূপান্তর করা হয়।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম নাথান কমিশন। এ কমিশন ১৯১২ সালে গঠিত হয়। এর সদস্য সংখ্যা ছিল ১৩ জন।
নাথান কমিশনের সদস্যরা হলেন:
- আর. নাথানিয়েল (প্রধান)
- ডব্লিউ কুচলু
- অ্যাডভোকেট রাসবিহারী ঘোষ
- নওয়াব সৈয়দ নওয়াব আলী চৌধুরী
- নওয়াব সিরাজুল ইসলাম
- উকিল আনন্দচন্দ্র রায়
- মুহম্মদ আলী
- এইচ.আর জেমস
- ডব্লিউ.এ.টি আর্চবোল্ড
- সতীশচন্দ্র আচার্য
- ললিত মোহন চ্যাটার্জী
- সি.ডব্লিউ পীক ও
- শামসুল উলামা আবু নসর মুহম্মদ ওহীদ।
১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ায় এবং তার ফলে সরকারের ব্যয়-সংকোচনের কারণে নাথান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়ে। অবশ্য পরবর্তীকালে একটি সংশোধিত পরিকল্পনা পেশ করা হয় এবং তা ভারত সরকার ও ভারত সচিব উভয়েরই অনুমোদন লাভ করে এবং ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় নাথান কমিশন গঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয় নি।
- রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে একটি সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ভারত সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিয়োগপ্রাপ্ত হন স্যার পি জে হার্টজ।
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয়।

সূত্রঃ বাংলাপিডিয়া।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
ঢাকা বিশ্ববিদ্যালয় ১ জুলাই ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ফিলিপ জোসেফ (পি. জে) হার্টজ । ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে খ্যাত।
ব্যাখ্যা (Explanation)
- গবাদী পশুর ক্ষুরা রোগের টিকা আবিষ্কারের ক্ষেত্রে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন নেতৃত্ব দিয়েছেন।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক।
- তার নেতৃত্বে ১৭ সদস্যের একটি গবেষক দল এই টিকা উদ্ভাবন করেন।
- এই গবেষণাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) আওতায় পরিচালিত হয়েছিল।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে বাংলাদেশের শিক্ষান্তর:
- প্রাথমিক শিক্ষার স্তর হবে: ৮ বছর (প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি)
- মাধ্যমিক শিক্ষার স্তর হবে: ৪ বছর (৯ম শ্রেণি থেকে ১২শ শ্রেণি)
- উচ্চতর শিক্ষার স্তর: স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি।
ব্যাখ্যা (Explanation)
- "সাক্ষরতা আন্দোলন" এর জন্য বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা হলো UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization)।
- ইউনেস্কো শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
- ইউনেস্কোর উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সাক্ষরতা কর্মসূচি পরিচালিত হয়, যা দেশের সাক্ষরতার হার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

- বাংলাদেশে সাক্ষরতা বৃদ্ধির জন্য ইউনেস্কো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
যেমন:
- নিরক্ষরতা দূরীকরণে বয়স্ক শিক্ষা কর্মসূচি।
- প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন।
- "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" এর স্বীকৃতি প্রদান, যা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG-4) অর্জনে সহায়তা, যা মানসম্মত শিক্ষা এবং জীবনব্যাপী শিক্ষার প্রসার নিশ্চিত করে।
ব্যাখ্যা (Explanation)
- "মিড ডে মিল" কর্মসূচি মূলত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য।
- এটি শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়ার হার কমানোর উদ্দেশ্যে চালু করা হয়েছে।
- ইতোমধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করার পরিকল্পনা গ্রহণ করেছে।
- মিড ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের দৈনিক ক্যালোরি চাহিদার অন্তত ৩০% পূরণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
- এ কর্মসূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে পরিচালিত হয় এবং এটি ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য প্রযোজ্য।
- এটি শিক্ষার্থীদের পুষ্টি উন্নয়ন এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)

 Expanded Program on Immunization (EPI) বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি। ৭ এপ্রিল, ১৯৭৯ সালে প্রথম চালু হয়। EPI কর্মসূচিতে বর্তমানে ১০টি রোগের ৭টি টিকা দেয়া হয়।

- যক্ষ্মা: বিসিজি

- পোলিও: ওপিভি (ওরাল পোলিও ভ্যাকসিন), আইপিভি (ইনএক্টিভেট পোলিও ভ্যাকসিন)

- হাম ও রুবেলা:  এম আর

- ডিপথেরিয়া, হুপিংকাশি,ধনুষ্টংকার+হেপাটাইটিস বি+হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি: পেন্টাভ্যালেন্ট (ডিপিটি, হিব হেপাটাইটিস-বি)

- নিউমোকক্কাল নিউমোনিয়া: পিসিভি

 
ব্যাখ্যা (Explanation)
- দেশে প্রথমবারের মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ডেটা সায়েন্স বিষয়ে অনার্স কোর্স চালু করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
- ২০২৪ সালের ৭ অক্টোবর এই কোর্স চালুর ঘোষণা দেওয়া হয়।
- এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা AI এবং ডেটা সায়েন্সের আধুনিক প্রযুক্তি ও ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে তাদের জন্য সহায়ক হবে।
ব্যাখ্যা (Explanation)
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অথবা এনসিটিবি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্যে গঠিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- বাংলাদেশের সব সরকারি বিদ্যালয় এনসিটিবির আওতাধীন।
ব্যাখ্যা (Explanation)
- ডিপিই হল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এটি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা।
- ডিপিই প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য পাঠ্যক্রম,
 পাঠ্যপুস্তক এবং অন্যান্য শিক্ষা উপকরণ প্রণয়ন এবং সরবরাহ করে।
- এটি প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য শিক্ষক প্রশিক্ষণ এবং উন্নয়ন কার্যক্রমও পরিচালনা করে।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
কবীর চৌধুরী কমিটি ২০০৯ঃ
১৯৭৪ সালের কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন রিপোর্ট এবং ১৯৯৭ সালের শামসুল হক শিক্ষা কমিশন রিপোর্টের আলোকে একটি নতুন শিক্ষানীতি প্রণয়ন করে। এই কমিটির সুপারিশেই ২০১০ সালের শিক্ষানীতি প্রণীত হয়। রিপোর্ট প্রকাশ প্রকাশিত হয় ৭ সেপ্টেম্বর, ২০০৯ সালে। শিক্ষানীতি ২০১০ প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন কবীর চৌধুরী

জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে বাংলাদেশের শিক্ষান্তর:
- প্রাথমিক শিক্ষার স্তর হবে: ৮ বছর (প্রথম শ্রেণি থেকে ৮ম শ্রেণি)
- মাধ্যমিক শিক্ষার স্তর হবে: ৪ বছর (৯ম শ্রেণি থেকে ১২শ শ্রেণি)
- উচ্চতর শিক্ষার স্তর: স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি।
ব্যাখ্যা (Explanation)
- বয়স্ক নিরক্ষর ও শিক্ষার সুযোগ বঞ্চিত জনগোষ্ঠীকে সাক্ষর জ্ঞানদান দক্ষতা প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ জন্য উপানুষ্ঠানিক শিক্ষার কার্যক্রম শুরু কর হয়। 
পূর্ণরূপ: Bureau of Non-Formal Education
উদ্দেশ্য: আনুষ্ঠানিক শিক্ষা বঞ্চিতদের কাজ-শিক্ষা- সুযোগ নিশ্চিতকরণ
প্রতিষ্ঠা: ২০০৫
সর্বশেষ উপানুষ্ঠানিক শিক্ষা আইন পাশ হয় ২০১৪ সালে।
কার্যালয়: তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা
ব্যাখ্যা (Explanation)
- ডিপিই হল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এটি বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা।
- ডিপিই প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য পাঠ্যক্রম,
 পাঠ্যপুস্তক এবং অন্যান্য শিক্ষা উপকরণ প্রণয়ন এবং সরবরাহ করে।
- এটি প্রাথমিক বিদ্যালয়গুলির জন্য শিক্ষক প্রশিক্ষণ এবং উন্নয়ন কার্যক্রমও পরিচালনা করে।

- উচ্চ শিক্ষার জন্য দায়ী সংস্থা হল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। 
- মাধ্যমিক শিক্ষার জন্য দায়ী সংস্থা হল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
- উপানুষ্ঠানিক শিক্ষার জন্য দায়ী সংস্থা হল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (আইইবি)।

ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশে গঠিত শিক্ষা কমিশন সমূহ:

• কুদরাত-এ-খুদা শিক্ষা কমিশন, ১৯৭২
• কাজী জাফর আহমেদ শিক্ষা কমিশন, ১৯৭৮
• মজিদ খান শিক্ষা কমিশন, ১৯৮৩
• মফিজউদ্দীন আহমদ শিক্ষা কমিশন, ১৯৮৭
• শামসুল হক শিক্ষা কমিশন, ১৯৯৭
• এম এ বারী শিক্ষা কমিশন, ২০০১
• মনিরুজ্জামান মিয়া শিক্ষা কমিশন, ২০০৩
• কবির চৌধুরী শিক্ষা কমিশন, ২০০৯
ব্যাখ্যা (Explanation)
- ১৯৯০ সালে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হওয়ার পরই প্রাথমিক শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়।
- এই আইনের আওতায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ১৯৯২ সালে ৬৮টি থানায় এবং ১৯৯৩ সালে পুরো দেশে চালু করা হয়।
- প্রান্তিক দক্ষতার ওপর ভিত্তি করে তৈরি নতুন প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম ১৯৯২ সালে চালু হয়।
- ১৯৯৫ সালে প্রথমে লালমনিরহাট ও ভোলা জেলায় জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ‘সার্বিক শিক্ষা আন্দোলন’ শুরু করা হয়, পরে অন্যান্য আরও ১৫টি জেলায় তা সম্প্রসারিত হয়।
- পঞ্চম পাঁচসালা পরিকল্পনায় (১৯৯৭-২০০২) এই পরিকল্পনার শেষ সাল নাগাদ উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ‘সবার জন্য শিক্ষা’ অর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

সূত্রঃ বাংলাপিডিয়া
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসক হলেন ডা . জোহরা বেগম কাজী।
- তিনি ভারতের মধ্যপ্রদেশের রঞ্জন গাঁয়ে ১৯১২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহণ করেন।
- মৃত্যুবরণ করেন ঢাকায় ৭ নভেম্বর ২০০৭ সালে।
- তাকে ঢাকর "ফ্লরেন্স নাইটেঙ্গেল বলা হয়।
Job Solutions প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
- জীবনতরী একটি ভাসমান হাসপাতাল ।
- নদীপারের মানুষদের  চিকিৎসা সেবাদানের লক্ষ্যে ১০ এপ্রিল ১৯৯৯ এটি গঠিত হয় ।
- মুন্সীগঞ্জের মাওয়া ঘাত থেকে এর যাত্রা শুরু হয় ।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
⇒ অধ্যাপক আবুল হুসসাম একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান রসায়নবিদ।
⇒ তিনি বাংলাদেশে আর্সেনিক সমস্যা সমাধানের জন্য স্বল্পমূল্যের এবং কার্যকর ‘সোনো ফিল্টার’ (SONO Filter) আবিষ্কার করেন।
⇒ এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৭ সালে ‘গ্রেইঞ্জার চ্যালেঞ্জ প্রাইজ’ এবং পরবর্তীতে ‘আউটস্ট্যান্ডিং আমেরিকান বাই চয়েস’ সম্মাননা লাভ করেন।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।