পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (মে, ২০২৫) সামরিক বিমান হামলা পরিচালনা করে?

A এবোটাবাদ

B কোটলি

C কোয়েটা

D গিলগিট

Solution

Correct Answer: Option B

[Note] পরীক্ষায় আসা মূল্য প্রশ্নটি ছিল: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯) সামরিক বিমান হামলা পরিচালনা করে?[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন]
- ১৪ ফেব্রুয়ারি, ২০১৯ ভারতশাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) গাড়ি বহরে এক জঙ্গি হামলায় ৪০ জন নিহত হয়।
- এ ঘটনার প্রতিশোধ নিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের বালাকোটে ২৭ ফেব্রুয়ারি, ২০১৯ ভারত তার বিমানবাহিনীর ১২টি মিরেজ-২০০০ যুদ্ধ বিমানের সাহায্যে পাল্টা হামলা চালায়।
- এ হামলা চালাতে যাওয়া ভারতের যুদ্ধ বিমানের পাইলট অভিনন্দন বর্তমানকে পাকিস্তান আটক করলেও কোনো শর্ত ছাড়াই ১ মার্চ, ২০১৯ পাকিস্তান তাকে মুক্তি দেয়।
- উল্লেখ্য, বালাকোট সত্যিকার অর্থে ভৌগোলিকভাবে খাইবার পাখতুন খাওয়া প্রদেশের মানসেহরা জেলায় অবস্থিত, যা পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী।
- এবোটাবাদ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি জেলা, যেখানে ২ মে, ২০১১ যুক্তরাষ্ট্রের সৈন্যরা লাদেনকে হত্যা করে। কোয়েটা বেলুচিস্তান প্রদেশের রাজধানী। আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের একটি অংশ গিলগিট- বালতিস্তানের রাজধানী হলো গিলগিট।

[আপডেট]
- ২০২৫ সালে ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ এবং কোটলি অঞ্চলে সামরিক বিমান হামলা পরিচালনা করে।
- এই সামরিক অভিযানটি "অপারেশন সিন্দুর" নামে পরিচিত ছিল।
- ভারত দাবি করে যে, এই হামলাগুলো পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর (যেমন, লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদ) প্রশিক্ষণ শিবির এবং অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

- বিশেষত, মুজাফফরাবাদ এবং কোটলির পাশাপাশি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কিছু অংশেও হামলা চালানো হয়।
- ভারতীয় সামরিক বাহিনী এই হামলাগুলোকে "ফোকাসড এবং মেজারড" বলে অভিহিত করে এবং দাবি করে যে, এগুলো শুধুমাত্র সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, কোনো বেসামরিক বা সামরিক স্থাপনা নয়।

- পাকিস্তান এই হামলাগুলোকে "যুদ্ধের কাজ" বলে অভিহিত করে এবং পাল্টা প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় যে, এই হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 107
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
English
Vocabulary (Synonym-Antonym, Spelling) - W,X
Clause and identification of Clause, Prefix & Suffix
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৮৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Narration, Vocabulary(M-R)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
পার্ট - ১ (বিষয় ও টপিক)
বাংলা সাহিত্য: বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিকাশ, রবীন্দ্রনাথ ঠাকুর
পার্ট - ২ (বিষয় ও টপিক)
ভূগোল ও পরিবেশ: বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ: প্রকৃতি ও সম্পদের প্রধান চ্যালেঞ্জসমূহ, বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন: আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহ, প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা: দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা-০৬
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- রাষ্ট্রবিজ্ঞান
টপিকসঃ
সরকারের অঙ্গসমূহ
[Organs of Government]
পরীক্ষা শুরুঃ ১২ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions