বাংলাদেশের ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) জন্য কত বরাদ্দ আছে?

A ১,৭২,০০০ কোটি টাকা

B ২,০০,০০০ কোটি টাকা

C ২,৩০,০০০ কোটি টাকা

D ২,৭১,০০০ কোটি টাকা

Solution

Correct Answer: Option B

- ২০২৫-২৬ অর্থবছরের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC) কর্তৃক অনুমোদিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) মোট বরাদ্দ হলো ২,০০,০০০ কোটি টাকা
- এই আরএডিপি ২০২৬ সালের ১২ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদ (NEC) কর্তৃক অনুমোদিত হয়।
- মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২,৩০,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল, যা ২০২৫ সালের ১৮ মে NEC অনুমোদন করে।
- পরবর্তীতে, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং অন্যান্য কারণে মূল এডিপি থেকে প্রায় ৩০,০০০ কোটি টাকা কমানো হয়।
- ২০২৫ সালের ২ জুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন।
- এটি ছিল বাংলাদেশের ৫৪তম জাতীয় বাজেট এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট।
- ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ছিল ৫.৫০ শতাংশ
- মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা ছিল ৬.৫০ শতাংশ
- বাজেট ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৩.৬২ শতাংশ
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
- সংশোধিত আরএডিপিতে সরকারি তহবিল থেকে ১,২৮,০০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭২,০০০ কোটি টাকা অর্থায়ন করা হবে।
- স্বায়ত্তশাসিত সংস্থা ও কর্পোরেশনগুলোর নিজস্ব তহবিলসহ মোট আরএডিপির আকার দাঁড়িয়েছে ২,০৮,৯৩৫.৫৩ কোটি টাকা

সর্বশেষ আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৬।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions