বাংলাদেশের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত?
A ৭.৫ শতাংশ
B ৮.০০ শতাংশ
C ৭.২৮ শতাংশ
D ৫.৫ শতাংশ
Solution
Correct Answer: Option D
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট (প্রস্তাবিত) • সংবিধানে বাজেটকে বলা হয়: বার্ষিক আর্থিক বিবরণী (Annual financial statement)। • বাজেট প্রণয়ন করে: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। • বাংলাদেশের অর্থবছরের সময়কাল: ১ জুলাই থেকে ৩০ জুন। (সংবিধানের ১৫২অনুচ্ছেদ) • সংবিধানে বাজেট সংক্রান্ত অনুচ্ছেদ: ৮৭ নং অনুচ্ছেদ। • বাংলাদেশে প্রথম বাজেট উপস্থাপন করেন তাজউদ্দীন আহমদ (৩০ জুন, ১৯৭২)। • এ যাবত মোট বাজেট উপস্থাপন করেছেন: ১৪ জন।
একনজরে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট • বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়' • ঘোষণা করা হয়: ২৩ জুন, ২০২৫ সাল (টেলিভিশন) • এটি দেশের ৫৪তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম বাজেট) • বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১ম বাজেট • বাজেট উপস্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (বর্তমান অর্থ উপদেষ্টা) • ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার: মোট ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭০%) • ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল: মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা (জিডিপির ১৪.২০%) • বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৬২%) • রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা (জিডিপির ৯%) • জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ • মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা: ৬.৫ শতাংশ • বাজেটের ধরন: ঘাটতি বাজেট।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)