জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি?
A কুড়িল দ্বীপপুঞ্জ
B মার্শাল দ্বীপপুঞ্জ
C দিয়াগো গার্সিয়া
D গ্রেট বেরিয়ার রীফ
Solution
Correct Answer: Option A
জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কুড়িল দ্বীপপুঞ্জ। এটি রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত ৫৬টি ছোট-বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ। ১৮৭৫ সালে জাপান নিকটবর্তী সাখালিন দ্বীপের বিনিময়ে কুরিল দ্বীপপুঞ্জের পূর্ণ দখল পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইয়াল্টা সম্মেলনের এক চুক্তি অনুসারে সোভিয়েত ইউনিইয়নকে দ্বীপগুলি ফেরত দেয়া হয়। যুদ্ধের পরে জাপান সর্বদক্ষিণের দ্বীপগুলির উপর নিয়ন্ত্রণ রেখে দেয়। এগুলির অধিকার সংক্রান্ত বিবাদের কারণে দেশ দুইটি কোন শান্তি চুক্তিতে উপনীত হতে পারেনি। ১৯৯০-এর দশকে জাপান রাশিয়াকে দ্বীপগুলি ফেরত দিতে কূটনৈতিক চাপ দেয়। ফলে এটি জাপান ও রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের একটি বিষয়ে পরিণত হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।