- পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরগুলোর মধ্যে অন্যতম হলো আয়নোস্ফিয়ার বা আয়নোমণ্ডল, যেখানে উল্কা ও কসমিক কণার সন্ধান পাওয়া যায়। - মহাকাশ থেকে যখন উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, তখন এই আয়নোমণ্ডলেই বায়ুর কণার সাথে প্রচন্ড সংঘর্ষ ও ঘর্ষণের ফলে তারা জ্বলে ওঠে এবং ছাই হয়ে যায়। - কসমিক রশ্মি বা মহাজাগতিক রশ্মি হলো অত্যন্ত উচ্চশক্তিসম্পন্ন আহিত কণা, যা এই স্তরে এসে বায়ুমণ্ডলের গ্যাসের সাথে বিক্রিয়া করে আয়ন তৈরি করে। - আয়নোমণ্ডল বা থার্মোমণ্ডল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার উপর থেকে শুরু হয়ে প্রায় ৬৪০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে। - এই স্তরে গ্যাসের কণাগুলো সূর্য থেকে আসা রঞ্জন রশ্মি (X-ray) ও অতিবেগুনি রশ্মি শোষণ করে আয়নিত অবস্থায় থাকে বলে একে আয়নোমণ্ডল বলা হয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।