বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে কবে?

A ২০০৮ সালে

B ২০১১ সালে

C ২০১৫ সালে

D ২০১৬ সালে

Solution

Correct Answer: Option D

দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ অনুসারে দুর্যোগ অর্থ প্রকৃতি বা মনুষ্য সৃষ্টি অথবা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঘটনা।

দুর্যোগকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। যথা: প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ।

জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান (United Nations Institute for Training and Research) দুর্যোগসমূহকে চার ভাগে ভাগ করেছেন। যথা:
১. প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘুর্ণিঝড়, টর্নেডো, নদীভাঙন, ভূমিকম্প, ইত্যাদি।
২. দীর্ঘস্থায়ী দুর্যোগ: মহামারী, খরা, ইত্যাদি।
৩. মনুষ্য সৃষ্ট দূর্যোগ: যুদ্ধ, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশ দূষণ, ইত্যাদি।
৪. দুর্ঘটনাজনিত দুর্যোগ: সড়ক দুর্ঘটনা।

বাংলাদেশের দুর্যোগের ধরণ ও প্রকৃতি:
দুর্যোগ ব্যবস্থা সংক্রান্ত জাতীয় পরিকল্পনায় ১৩টি প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, নদীভাঙন, ভূমিকম্প, খরা, আর্সেনিক দূষণ, লবণাক্ততা, সুনামি, অগ্নিকাণ্ড, ভূমিধস ও বজ্রপাত। ১৭ মে, ২০১৬ বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions