বাংলাদেশ বিভিন্ন ধরণের বাজেটঃ রাজস্ব বাজেট (Revenue Budget): যে বাজেটে সরকারের চলতি বছরের জন্য রাজস্ব আয় ও রাজস্ব ব্যয়ের হিসাব অন্তর্ভুক্ত থাকে। এ বাজেটে ২টি খাত— রাজস্ব আয়ের খাত ও প্রশাসনিক ব্যয়ের খাত
উন্নয়ন বাজেট (Development Budget): যে বাজেটে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (Annual Development Program) তথা উন্নয়নমূলক কাজের হিসাব অন্তর্ভুক্ত থাকে তাকে উন্নয়ন বাজেট বলে।
উদ্বৃত্ত বাজেট (Surplus Budget) : প্রত্যাশিত ব্যয় অপেক্ষা আয় বেশি হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে। যেমন: কুয়েত, নরওয়ে, ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি দেশগুলো উদ্বৃত্ত বাজেট প্রণয়ন করে।
ঘাটতি বাজেট (Deficit Budget): প্রত্যাশিত আয় অপেক্ষা ব্যয় বেশি হলে তাকে ঘাটতি বাজেট বলে। যেমন: বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি দেশগুলো ঘাটতি বাজেট প্রণয়ন করে।
সম্পূরক বাজেট (Supplementary Budget): আর্থিক বছরের শেষে সম্পূরক বাজেট করা হয়। অর্থ বছরের শেষে মূল বাজেটের তুলনায় আয় ক্ষেত্রে যে বাজেট করা হয় তাকে সম্পূরক বাজেট বলে।
সংশোধিত বাজেট: বিভিন্ন খাতের আয়-ব্যয়ের সমন্বয় সাধন করে যে বাজেট তৈরি হয় তা Revised Budget.
সুষম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যায় সমান হলে তাকে সুষম বাজেট বলে।
অসম বাজেট : বাজেটে প্রত্যাশিত আয়-ব্যয় অসমান হলে তাকে অসম বাজেট বলে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-৫৮
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-৫৬ ও পরীক্ষা-৫৭ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা সাহিত্য বাংলা সাহিত্যর যুগ বিভাগ, চর্যাপদ, মধ্যযুগের গুপূর্ণ লেখক, বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, শ্রীকৃষ্ণকীর্তন, বৈষ্ণব সাহিত্য, মঙ্গলকাব্য, অনুবাদ সাহিত্য, নাথ সাহিত্য, মার্সিয়া সাহিত্য, লোক সাহিত্য, অবক্ষয় যুগ/যুগসন্ধিক্ষণ।