সরাসরি মূল কন্টেন্টে যান

    বিলরুবিন তৈরী হয়-

A)    পিত্ত থলিতে
B)    কিডনীতে
C)    প্লীহায়
D)    যকৃত (সঠিক উত্তর)
সমাধান

সঠিক উত্তর: Option D

রক্তের নমুনায় বিলিরুবিনের মাত্রা পরিমাপ করা হয় বিলিরুবিন টেস্ট দিয়ে। বিলিরুবিন থাকে পিত্তরসে। এর রং বাদামি হলুদ। রক্তের লোহিত কণিকাকে লিভার(যকৃত)ভাঙ্গলে বিলিরুবিন তৈরি হয়। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এই বিলিরুবিন পায়খানার সঙ্গে বের হয়ে যায়। এ কারণে স্বাভাবিক পায়খানার রং হলুদ হয়। রক্তে এই বিলিরুবিন দুইভাবে থাকতে পারে। ইনডাইরেক্ট বা আনকনজুগেটেড বিলিরুবিন ও ডাইরেক্ট বা কনজুগেটেড বিলিরুবিন হিসেবে। বিলিরুবিনের মাত্রা রক্তে বেড়ে গেলে, ত্বক ও চোখ হলদেটে হয়। এটি জন্ডিস নামে পরিচিত। জন্ডিস হতে পারে বহু কারণে। যেমন_লিভারের অসুখ, রক্তের অসুখ, পিত্তনালির অবস্ট্রাকশন। রক্তে বিলিরুবিনের অতিরিক্ত উপস্থিতি ব্রেন ক্ষতিগ্রস্ত করতে পারে, শ্রবণশক্তি খর্ব করতে পারে, চোখের নড়াচড়া কমিয়ে দিতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। বিশেষ করে সদ্যোজাত শিশুর ক্ষেত্রে এ ধরনের সমস্যা বেশি হয়। বিলিরুবিন টেস্টের মাধ্যমে জানা যায়, লিভার ঠিকমতো কাজ করছে কি না, লিভারে সিরোসিস বা হেপাটাইটিসের মতো কোনো রোগের লক্ষণ আছে কি না কিংবা কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে লিভার নষ্ট হচ্ছে কি না, পিত্তথলিতে পাথর বা অন্যকোনো কারণে পিত্ত রসের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে কি না ইত্যাদি। এমনকি রক্তের অসুখ যেমন, লোহিত কণিকা অতিরিক্ত নষ্ট হচ্ছে কি না, অন্য কোনো অসুখে রক্ত রোগ হচ্ছে কি না, তাও প্রাথমিকভাবে এ পরীক্ষার মাধ্যমে জানা যায়। নবজাত শিশুর জন্ডিসের চিকিৎসা প্রয়োজন কি না তাও এ টেস্ট দিয়েই চিকিৎসকরা নির্ধারণ করেন। প্রাপ্ত বয়স্ক মানুষের বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.৩ থেকে ১ মি.গ্রা./ডেসিলিটার।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৫২ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
বাংলা ব্যকরণ:
বাক্য প্রকরণ, বাক্য রুপান্তর
রুটিন দেখুন
পরীক্ষা – ৪৫ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
সাধারণ জ্ঞান বাংলাদেশ:
ভাষা আন্দোলন ও তৎকালীন সরকার
রুটিন দেখুন
Exam - 33 পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকস:
ICT:
Computer Fundamentals (Hardware & Software), Computer Program, MS Office, Digital Device.
Vocabulary (Synonym-Antonym, Spelling) - G
রুটিন দেখুন
পরীক্ষা- ১৯ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Right Form of Verb [Causative verbs, Modals]
(Part 1)
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা ১৭ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
গাণিতিক যুক্তি-১:
বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, লাভ ও ক্ষতি, শতকরা, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত ও সমানুপাত, সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর ধারা।
রুটিন দেখুন