সরাসরি মূল কন্টেন্টে যান

পদার্থের জীববিজ্ঞান

১৪ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
১৯২৯ সালে বিজ্ঞানী অ্যালেকজান্ডার ফ্লেমিং 'Penicillium notatum' নামক ছত্রাক থেকে প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন । এটি ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠনে বাধা দিয়ে জীবাণু ধ্বংস করে । এই অবিস্মরণীয় আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
ব্যাখ্যা (Explanation)
উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামকরণে Swedish বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস ১৭৫৩ সালে দ্বিপদ নামকরণ (Binomial Nomenclature) পদ্ধতির প্রবর্তন করেন । এ পদ্ধতিতে প্রতিটি বৈজ্ঞানিক নামের দুটি অংশ থাকে; ১ম অংশটি গণ এবং ২য় অংশটি প্রজাতি নির্দেশ করে ।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
ব্যাখ্যা (Explanation)
১৮৩১ সালে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট ব্রাউন সর্বপ্রথম অর্কিড উদ্ভিদের পাতায় কোষের প্রাণকেন্দ্র নিউক্লিয়াস আবিষ্কার ও এর নামকরণ করেন । অন্যদিকে, ১৬৬৫ সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন।
সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
ব্যাখ্যা (Explanation)
সুগঠিত নিউক্লিয়াস-বিশিষ্ট কোষই প্রকৃত কোষ। দুই স্তরবিশিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস ও ক্রোমোসোমের সমন্বয়ে গঠিত নিউক্লিয়াসই সুগঠিত নিউক্লিয়াস।
ব্যাখ্যা (Explanation)
ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু থাকে না তবে রাইবোজোম থাকে। ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে কেবল DNA থাকে। এ সকল কোষীয় বৈশিষ্ট্যসমূহ আদিকোষী জীবের কোষীয় বৈশিষ্ট্যের অনুরূপ বলে ব্যাকটেরিয়াকে আদিকোষী জীব বলা হয়। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় তাকে আদিকোষ বলে।
ব্যাখ্যা (Explanation)
১৬৬৫ সালে রবার্ট হুক (Robert Hooke) গভীরভাবে দেখতে পেলেন এক টুকরো কাঠকে। এর আগে কখনো তিনি এইভাবে দেখেননি। কাঠটি দেখতে খুব শক্ত বা নিরেট অথচ পানিতে ভাসে, এর কারন কি?
তিনি কাঠটিকে একটি পাতলা সেকশন করে কাটলেন এবং তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন।
তিনি দেখতে পেলেন মৌমাছির চাকের ন্যায় অসংখ্যা ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ। তাই তিনি এটিকে নাম দেন cell বা প্রকোষ্ঠ। ল্যাটিন cellula শব্দের অর্থ ক্ষুদ্র প্রকোষ্ঠ। তিনি তার পর্যবেক্ষন Micrographia গ্রন্থে প্রকাশ করেন। রবার্ট হুক মূলত একটি মৃত্যু কোষ দেখেছিলেন।
পরবর্তীতে ১৬৭৮ সালে অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক (Antony Van Leeunwenhoek) জীবিত কোষ পর্যবেক্ষন করেন।
এখানে যেহেতু রবার্ট হুক সর্বপ্রথম কোষ পর্যবেক্ষন করেন তাই তাকে কোষ এর আবিষ্কারক বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
থিওফ্রাস্টাস ছিলেন একজন গ্রীক দার্শনিক এবং উদ্ভিদবিদ যিনি খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীতে বসবাস করতেন। তিনি অ্যারিস্টটলের একজন ছাত্র ছিলেন এবং এথেন্সের দর্শনশাস্ত্রের স্কুল লিসিয়ামের প্রধান হিসেবে তার স্থলাভিষিক্ত হন। উদ্ভিদবিদ্যার উপর তার ব্যাপক অধ্যয়ন এবং লেখার জন্য তাকে "উদ্ভিদ বিজ্ঞানের জনক" বলে মনে করা হয়, যার মধ্যে তার বই "Enquiry into Plants", যা ছিল উদ্ভিদবিদ্যার প্রথম পদ্ধতিগত গ্রন্থগুলির মধ্যে একটি। থিওফ্রাস্টাস নৈতিকতা, রাজনীতি এবং আবহাওয়াবিদ্যার মতো অন্যান্য বিষয়েও লিখেছেন। তার কাজ রোমান প্রকৃতিবিদ প্লিনি দ্য এল্ডার সহ পরবর্তী অনেক বিজ্ঞানীকে প্রভাবিত করেছিল। 

তিনি উদ্ভিদ কাণ্ডের প্রকৃতি, বিস্তৃতি ও কাষ্ঠলতার উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে চারটি শ্রেণিতে ভাগ করেছেন। যথা- ট্রি বা বৃক্ষ, শ্রাব বা গুল্ম, আন্ডারশ্রাব বা উপগুল্ম এবং হার্ব বা বীরুৎ।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক এবং প্রশাসক ছিলেন।
- বিজ্ঞানকে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য তিনি ইউনেস্কো (UNESCO) কর্তৃক মর্যাদাপূর্ণ "কলিঙ্গ পুরস্কার" লাভ করেন।
- তিনিই প্রথম বাংলাদেশী যিনি এই আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেন।
ব্যাখ্যা (Explanation)
- হোমিওপ্যাথির (Homeopathy) আবিষ্কারক হলেন জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যান (Samuel Hahnemann), পুরো নাম ক্রিশ্চিয়ান ফ্রেডরিখ স্যামুয়েল হ্যানিম্যান (Christian Friedrich Samuel Hahnemann)।
- ১৭৯৬ সালে তিনি এই বিকল্প চিকিৎসা পদ্ধতির সূচনা করেন।
- এর মূলনীতি হলো "Similia Similibus Curentur" অর্থাৎ "সদৃশ সদৃশকে আরোগ্য করে"।
- এই নীতি অনুসারে, কোনো সুস্থ ব্যক্তির শরীরে যে পদার্থ প্রয়োগ করলে যে ধরনের লক্ষণ দেখা দেয়, সেই একই পদার্থ স্বল্প মাত্রায় প্রয়োগ করে সমলক্ষণযুক্ত অসুস্থ ব্যক্তিকে আরোগ্য করা সম্ভব।
ব্যাখ্যা (Explanation)
- আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৮ সালে Penicillium notatum নামক এক ধরনের ছত্রাক (ফাঙ্গাস) থেকে পেনিসিলিন (Penicillin) নামের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন।
- তিনি লক্ষ্য করেন, তার ল্যাবের এক পেট্রিডিশে ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ওই ছত্রাকটি থামিয়ে দিয়েছে। -
- পরে গবেষণা করে দেখা যায়, এই ছত্রাক থেকে উৎপন্ন পদার্থটি ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম — সেটিই ছিল বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন।
- এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব ঘটায় এবং অসংখ্য মানুষের জীবন রক্ষা করে।
তাই আলেকজান্ডার ফ্লেমিংকে “Antibiotic-এর জনক” বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: চার্লস ডারউইন
⇒ 'অরিজিন অব স্পেসিস' (On the Origin of Species) বিবর্তনীয় জীববিজ্ঞানের ইতিহাসে একটি অত্যন্ত সাড়াজাগানো ও গুরুত্বপূর্ণ বই।
⇒ ১৮৫৯ সালের ২৪ নভেম্বর ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন এই বিখ্যাত গ্রন্থটি প্রকাশ করেন।
⇒ এই বইটিতে তিনি 'প্রাকৃতিক নির্বাচন' (Natural Selection) বা যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি বিজ্ঞানসম্মতভাবে ও বিস্তারিত তুলে ধরেন।
⇒ তাঁর মতে, প্রকৃতিতে টিকে থাকার সংগ্রামে যেসব জীবের মধ্যে পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো অনুকূল বৈশিষ্ট্য থাকে, তারাই শেষ পর্যন্ত বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।