সরাসরি মূল কন্টেন্টে যান

আধুনিক বিজ্ঞান

৮৮ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- পায়োনিয়ার ১০ মহাকাশযান প্রথম বৃহস্পতি গ্রহের ছবি পৃথিবীতে পাঠায়।
- এটি ১৯৭২ সালে নাসা কর্তৃক উৎক্ষেপিত হয় এবং ১৯৭৩ সালের ডিসেম্বরে বৃহস্পতির কাছাকাছি পৌঁছে প্রথমবারের মতো গ্রহটির ক্লোজ-আপ ছবি পাঠায়।
- এই মিশন বৃহস্পতির চৌম্বক ক্ষেত্র, বিকিরণ বলয় এবং গ্রহের উপগ্রহগুলোর তথ্য সংগ্রহ করেছিল।
- পায়োনিয়ার ১০ বৃহস্পতির ছবি পাঠানোর মাধ্যমে সৌরজগতের বাইরের গ্রহগুলো নিয়ে গবেষণার পথপ্রদর্শক হয়ে ওঠে।

সঠিক উত্তর হলো খ) বৃহস্পতি।
ব্যাখ্যা (Explanation)
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে ।
- পৃথিবীর গোলাকৃতির জন্য এ রেখা বৃত্তাকার। এটি নিরক্ষবৃত্ত, মহাবৃত্ত, গুরুবৃত্ত প্রভৃতি নামেও পরিচিত।
- নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। নিরক্ষরেখার উত্তর দিকের পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়।
- নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। পৃথিবীর বৃত্তের মোট পরিধি হলো ৩৬০° ।
ব্যাখ্যা (Explanation)
- 'গ্যাস জায়ান্ট' বা গ্যাস দানাকার গ্রহ বলতে সেইসব গ্রহকে বোঝায় যেগুলো প্রধানত হাইড্রোজেন ও হিলিয়ামের মতো গ্যাস দ্বারা গঠিত এবং এদের কোনো শক্ত পৃষ্ঠতল নেই। আমাদের সৌরজগতে বৃহস্পতি এবং শনি গ্রহ দুটি গ্যাস জায়ান্ট হিসেবে পরিচিত।

- বৃহস্পতি (Jupiter): সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, যা মূলত গ্যাস দিয়ে গঠিত।
- শনি (Saturn): এটি আরেকটি গ্যাস জায়ান্ট, যার বিখ্যাত বলয় রয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- লাল, সবুজ, নীল এই তিনটি রঙকে প্রাথমিক রঙ (Primary Colors) বলা হয়।
- এদেরকে RGB (Red, Green, Blue) রঙ মডেলও বলা হয়।
- এই তিনটি রঙের বিভিন্ন মাত্রার আলো একত্রিত করে মনিটর লক্ষ লক্ষ অন্যান্য রঙ তৈরি করতে পারে।
- এই তিনটি রঙের আলো একত্রিত হয়ে সম্পূর্ণ সাদা আলো উৎপন্ন করে।
- রঙিন মনিটর, টেলিভিশন এবং অন্যান্য ডিসপ্লে ডিভাইসে এই RGB মডেলটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
ব্যাখ্যা (Explanation)
- ক্রায়োজনিক্স হলো এক ধরনের হিমশীতলকরণ পদ্ধতি।
- এ পদ্ধতিতে প্রচলিত পদ্ধতি অপেক্ষা অনেক বেশি সুবিধা দেখা যায়।
- ১৫০°c বা তার নিচের তাপমাত্রায় হিমশীতল করা হলো ক্রায়োজনিক্স।
- এ তাপমাত্রায় হিলিয়াম ব্যতীত পরিচিত অন্য সকল মৌল জমে কঠিন অবস্থায় পৌঁছে।
- এ তাপমাত্রায় খাদ্য, ফলমূল, সবজি প্রভৃতি প্রক্রিয়াজাত করা যায়।
- এক্ষেত্রে তরল নাইট্রোজেন বা হিলিয়াম ব্যবহার করা হয়।
- চিকিৎসাশাস্ত্রে ক্রায়োজনিক্স পদ্ধতি ব্যবহার অধিক সুবিধাজনক।
- পার্কিনসন রোগ, টিউমার, স্ফসিল জাতীয় রোগ, চোখের ছানি অপারেশন প্রভৃতি ক্ষেত্রে ক্রায়োর শল্য চিকিৎসা প্রয়োগ করা যায়।
ব্যাখ্যা (Explanation)
- ব্ল্যাকবক্স বিমানে রক্ষিত একটি যন্ত্র যা বিমানের ককপিট ও পেছনের দিকে দুটি যন্ত্র স্টিলের বাক্সে রাখা থাকে।
- যন্ত্রটির একটি অংশ Digital Flight Data Recorder (FDR) এবং অন্যটি Cockpit Voice Recorder (CVR)।
- CVR চালকের কথাবার্তা, বিস্ফোরণের শব্দ প্রভৃতি রেকর্ড করে।
- FDR বিমানের তাপমাত্রা, গতিবেগ, ইঞ্জিনের শব্দ প্রভৃতি রেকর্ড করে।
- ব্ল্যাকবক্স আঘাতে সহজে ক্ষতিগ্রস্ত হয় না।
- এটি 1000° সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে পারে।
- ব্ল‍্যাকবক্স বিগত আধ ঘন্টার খবর/ঘটনা রেকর্ড করে রাখে এবং পূর্বেরগুলো আপনাআপনি মুছে যায়।
ব্যাখ্যা (Explanation)
- সাবমেরিন তৈরির মূল ভিত্তি হলো আর্কিমিডিসের সূত্র, যা বস্তুর উপর তরলে নিমজ্জিত অবস্থায় কাজ করা বায়ুত্তোলন শক্তি (buoyant force) ব্যাখ্যা করে।
- আর্কিমিডিসের সূত্র অনুযায়ী, যখন কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে তরলে নিমজ্জিত হয়, তখন সেটি একটি উর্ধ্বমুখী বল অনুভব করে, যা নিমজ্জিত বস্তুর দ্বারা স্থানচ্যুত তরলের ওজনের সমান।
- আর্কিমিডিসের সূত্র সাবমেরিনের নকশা এবং কার্যকারিতা নির্ধারণে গুরুত্বপূর্ণ কারণ এটি ভাসমানতা এবং তরলের চাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করে।
- এই সূত্রের মাধ্যমে সাবমেরিনের ওজন এবং স্থানচ্যুত পানির ভারসাম্য বজায় রাখা হয়, যা সাবমেরিনকে পানির নিচে ডুবতে বা ভাসতে সাহায্য করে।
ব্যাখ্যা (Explanation)
✔নিউক্লিয়াস হল প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, পর্দাঘেরা এবং প্রায় গোলাকার অংশ। যা কোষের সব জৈবনিক ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় নিউক্লিয়াস ৷

✔ রবার্ট ব্রাউন সর্বপ্রথম ১৮৩১ সালে কোষে নিউক্লিয়াস দেখতে পান এবং এর নামকরণ করেন। সর্বপ্রথম তিনিই এটি আবিষ্কার করেন ।

✔রবার্ট ব্রাউন  ছিলেন একজন স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী ও জীবাশ্মবিজ্ঞানী। তিনি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমীয় প্রবাহের  বিস্তৃত বর্ণনা প্রদান করেন। তিনি ব্রাউনীয় গতি পর্যবেক্ষণ করেন। তিনি উদ্ভিদের পরাগায়ন ও বংশবৃদ্ধি সম্পর্কে বিস্তারিত অধ্যয়ন করেন।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- পাথফাইন্ডার নামে মঙ্গল অভিযানটি নাসা যে কয়টি মহাকাশযানকে মঙ্গলে পাঠানোর পরিকল্পনা করেছিল, তার একটি।
- পাথফাইন্ডার মহাকাশযানটি ১৯৯৬ সালের ডিসেম্বরে রওনা দেয় এবং ১৯৯৭ সালের জুলাইতে মঙ্গলে পৌঁছায়।
- এটা আগে থেকে ঠিক করে দেওয়া জায়গাতেই নামে।
- আগের ভাইকিং-এর সঙ্গে এর তফাৎ হল, এতে সোজর্নার নামে একটি চলমান রোবট ছিল।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম 'অক্সানোমিটার '
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ পরিমাপক ক্যালোরিমিটার(calorimeter) 
- রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম 'স্ফিগমোম্যানোমিটার'
- তাপ পরিমাপক যন্ত্রের নাম 'ক্যালরিমিটার '
- পটোমিটার ব্যবহার করা হয় একটি উদ্ভিদের ট্রান্সপিরেশন রেট পরিমাপ করার জন্য।

ব্যাখ্যা (Explanation)

- A) ATM (Automated Teller Machine): ATM থেকে নগদ উত্তোলন করা যায়, কিন্তু গ্রাহকের একাউন্টে জমা করতে পারে না। 

- B) CDM (Cash Deposit Machine): CDM মেশিন নগদ জমা করার জন্য ব্যবহৃত হয়, কিন্তু গ্রাহকের একাউন্টে তাৎক্ষণিক জমা করতে পারে না। ব্যাংক কর্মকর্তারা দিনে একবার জমাকৃত টাকা শাখায় নিয়ে জমা করেন। দুপুরের পর টাকা জমা হলেই তা পরের দিনের হিসাবে চলে যায়।

- C) CRM (Customer Relationship Management): ব্যাংকের CRM মেশিন গ্রাহকদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ ও ব্যবহার করে। CRM নোট চিনতে এবং তাৎক্ষণিকভাবে গ্রাহকের একাউন্টে টাকা জমা করতে সক্ষম। ২০১৭ সালের জুনে দেশে প্রথম সিআরএম চালু করে সিটি ব্যাংক।

- D) Money Counting Machine: Money Counting Machine শুধুমাত্র নোট গণনা করে, গ্রাহকের একাউন্টে তাৎক্ষণিক জমা করতে পারে না।

ব্যাখ্যা (Explanation)
- ই-টোল (Electronic Toll Collection) প্রধানত RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে।
- RFID প্রযুক্তিতে, যানবাহনে একটি RFID চিপ থাকে যা টোল প্লাজায় স্থাপিত RFID রিডারের দ্বারা শনাক্ত করা হয় এবং ডেটা সংগ্রহ করা হয়।
- এই প্রক্রিয়াতে ক্যাশলেস পেমেন্ট সুবিধাও আছে।
ব্যাখ্যা (Explanation)
- উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম 'অক্সানোমিটার '
- রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়া তাপ পরিমাপক ক্যালোরিমিটার(calorimeter) 
- রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম 'স্ফিগমোম্যানোমিটার'
- তাপ পরিমাপক যন্ত্রের নাম 'ক্যালরিমিটার '
- পটোমিটার ব্যবহার করা হয় একটি উদ্ভিদের ট্রান্সপিরেশন রেট পরিমাপ করার জন্য।
ব্যাখ্যা (Explanation)
- পরিবাহী তারের মাধ্যমে দূরবর্তী লোকের সাথে কথা বলার যন্ত্রকে টেলিফোন বলা হয়।

- ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোনের আবিষ্কার করেন।

- তখন থেকে টেলিফোন যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে।
ব্যাখ্যা (Explanation)
- পারমাণবিক চুল্লীতে জ্বালানি হিসেবে বেশিরভাগ ক্ষেত্রে ইউরেনিয়াম ব্যবহৃত হয়।

- ইউরেনিয়াম প্রাকৃতিকভাবে পাওয়া যায়।
- ইউরেনিয়ামের দুটি আইসোটোপ, U-235 এবং U-238, পারমাণবিক বিভাজনের জন্য ব্যবহার করা হয়।
- U-235 পারমাণবিক বিভাজনের জন্য প্রয়োজনীয় নিউট্রন শোষণ করে।
- U-238 বিভাজিত হয় না, তবে এটি Pu-239 তে রূপান্তরিত হতে পারে, যা
- Pu-239 জ্বালানি হিসেবে ব্যবহার করা ।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
কিছু পরিমাপক যন্ত্রঃ
সূক্ষ সময় পরিমাপক— ক্রনোমিটার
তাপ পরিমাপক—   থার্মোমিটার
বায়ুর আর্দ্রতা নির্ণায়ক—   হাইগ্রোমিটার
বাতাস/গ্যাসের ওজন/ঘনত্ব নির্ণয়ক যন্ত্র— এ্যারোমিটার
বৃষ্টি পরিমাপক—   রেনগেজ
দুধের বিশুদ্ধতা পরিমাপক— ল্যাকটোমিটার
মানবদেহের রক্তচাপ নির্ণায়ক— স্ফিগমোম্যানোমিটার
 

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
-পেডিয়াট্রিক্স চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা যা শিশু, বাচ্চা এবং কিশোর-কিশোরীদের চিকিৎসা নিয়ে কাজ করে।
-পাখি বিষয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে Ornithology বলে.
-Osteology হচ্ছে  হাড় বিষয়ক চিকিৎসা বিজ্ঞান  ।
-Oncology হলো cancer এবং tumers রোগের চিকিৎসাবিজ্ঞান।
ব্যাখ্যা (Explanation)
- ভিটামিন B1 এর অন্য নাম থায়ামিন। থায়ামিনের অভাবে মূলত বেরি বেরি রোগের লক্ষণ প্রকাশ পায়।
- B2 এর অন্য নাম রাইভোফ্ল্যাভিন,
- B6 এর অন্যনাম পাইরিডক্সিন এবং
- B12 এর অন্য নাম কোবালামিন।

উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
ব্যাখ্যা (Explanation)
চন্দ্রযান-৩ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর পরিচালিত একটি সফল চন্দ্র অভিযান।
-এটি ২০২৩ সালের ১৪ জুলাই উৎক্ষেপণ করা হয়, পরবর্তিতে ৫ আগস্ট চাঁদের অরবিটে প্রবেশ করে এবং ২৩ আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে।
-এটি বিশ্বের প্রথম চন্দ্র অভিযান যা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে এবং এটি ইসরো দ্বারা পরিচালিত প্রথম সফল চন্দ্র অবতরণ।
ব্যাখ্যা (Explanation)
-CRISPR-Cas9, TALEN, এবং ZFN হল নতুন ধরনের জিন এডিটিং প্রযুক্তি যা তৈরি করা হচ্ছে যেন এগুলো ক্যান্সারের মতো রোগ নিরাময় করতে পারে।
-CRISPR-Cas9 এই প্রযুক্তিগুলির মধ্যে সবচেয়ে সুপরিচিত, এবং এটি বিভিন্ন জীবের মধ্যে সফলভাবে জিন সম্পাদনা করতে ব্যবহৃত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
-2023 সালের মে মাসে 62টি নতুন উপগ্রহ আবিষ্কারের পর সৌরজগতে শনি(Saturn) গ্রহের সবচেয়ে বেশি(১৪৫টি) উপগ্রহ রয়েছে।

-বৃহস্পতি(Jupiter) 95টি উপগ্রহ নিয়ে ২য় স্থানে রয়েছে।
-ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্রেট গ্ল্যাডম্যানের নেতৃত্বে জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল শনির নতুন চাঁদের আবিষ্কার করেছে।
-উপগ্রহ গুলি খুব ছোট, আকারে কয়েক কিলোমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত।
ব্যাখ্যা (Explanation)
ডিপ ব্লু ছিল প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা যিনি দাবাতে একজন মানুষকে পরাজিত করেছিলেন।
-এটি 1997 সালে গ্যারি কাসপারভকে(Garry Kasparov) পরাজিত করে।
ব্যাখ্যা (Explanation)
-স্পুটনিক 1 ছিল মহাকাশে উৎক্ষেপিত প্রথম কৃত্রিম উপগ্রহ।
-এটি সোভিয়েত ইউনিয়ন 4 অক্টোবর, 1957 সালে উৎক্ষেপণ করেছিল।
ব্যাখ্যা (Explanation)

পারমাণবিক রিয়াক্টরে প্রধান মডারেটর হিসেবে ব্যবহৃত পদার্থগুলি হল:

গ্রাফাইট (C):
- প্রথম পারমাণবিক রিয়াক্টরে এনরিকো ফার্মি গ্রাফাইট ব্যবহার করেছিলেন
- উচ্চ তাপমাত্রায় স্থায়ী
- নিউট্রন শোষণের হার কম
- সস্তা ও সহজলভ্য

ভারী পানি (D2O):
- কানাডিয়ান CANDU রিয়াক্টরে ব্যবহৃত হয়
- দামি কিন্তু কার্যকর

সাধারণ পানি (H2O):
- অনেক রিয়াক্টরে ব্যবহৃত হয়
- সস্তা ও সহজলভ্য
- তবে নিউট্রন শোষণের হার বেশি
ব্যাখ্যা (Explanation)
-রঙিন টেলিভিশনের পর্দা তৈরি হয় তিন রকম ফসফর দানা দিয়ে।
-একটি বিশেষ রং শুধু তার বিশেষ রঙের ফসফরাস দানাগুলোকে আলোকিত করে।
-ফলে টেলিভিশন টিউবের পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল,আসমানী ও সবুজ রঙের বিন্দু এবং এদের বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে রঙিন ছবির বিভিন্ন রং।
ব্যাখ্যা (Explanation)
ভিনদেশের খেলা আমাদের দেশে দেখার জন্যে ভিনদেশ থেকে ডিশ এরিয়েলের মাধ্যমে একটি সঙ্কেত 
উপগ্রহে পাঠানো হলে, উপগ্রহ সঙ্কেতটি পুনরায় আমাদের দেশের ডিশ এরিয়েলে পাঠিয়ে দেয় যা 
আমাদের টেলিভিশনে পৌঁছে। কৃত্রিম উপগ্রহ এখানে রিলে স্টেশনের কাজ করে। এই উপগ্রহ টেলিভিশন
 প্রোগ্রাম ও টেলিফোন সংবাদ পৃথিবীর একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে বয়ে নিয়ে যায়।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
মেঘনাদ সাহার  থিওরিটির নাম ছিল, ‘ল অব থার্মার আইওয়ানাইজেশন’। 
মূলত, জ্যোতি-পদার্থবিজ্ঞানের ইতিহাসে এই তত্ত্বটি ছিল এক নতুন সংযোজন।
মেঘনাদ সাহা ছাড়া উল্লিখিত তিনজন ই কোন না কোন ভাবে  রেডিও আবিষ্কার
 এর পেছনে অবদান রেখেছেন।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।