'শুধু তোমার পানে চাহি বাহির হনু।' বাক্যটিতে কোন অর্থে অনুসর্গের প্রয়োগ ঘটেছে?

A সঙ্গে অর্থে

B দিকে অর্থে

C সহগামিতা অর্থে

D স্বল্প বিরতি অর্থে

Solution

Correct Answer: Option B

অনুসর্গের প্রয়োগ:
• বিনা: তুমি বিনা (বিনে) আমার কে আছে? (কর্তৃকারকের সাথে)
• বিনি: বিনি সুতায় গাঁথা মালা। (করণ কারকের সাথে)
• বিহনে: উদ্যম বিহনে কার পুরে মনোরথ?
• সহ: তিনি পুত্রসহ উপস্থিত হলেন। (সহগামিতা অর্থে)
• সহিত: শত্রুর সহিত সন্ধি চাই না। (সমসূত্রে অর্থে)
• সনে: 'দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।' (বিরুদ্ধগামিতা অর্থে)
• সঙ্গে: মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না। (তুলনায়)
• অবধি: সন্ধ্যা অবধি অপেক্ষা করব। (পর্যন্ত অর্থে)
• পরে: এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। (স্বল্প বিরতি অর্থে)
• পর: শরতের পরে আসে বসন্ত। (দীর্ঘ বিরতি অর্থে)
• পানে: ঐ তো ঘর পানে ছুটেছেন। (প্রতি/দিকে অর্থে) 'শুধু তোমার পানে চাহি বাহির হনু।'
• পক্ষে: রাজার পক্ষে সব কিছু সম্ভব। (সক্ষমতা অর্থে); আসামির পক্ষে উকিল কে? (সহায় অর্থে)
• মতে: বেকুবের মত কাজ করো না। (ন্যায় অর্থে)
• তরে: এ জন্মের তরে বিদায় নিলাম। (মতো অর্থে)
• মাঝে: 'সীমার মাঝে অসীম তুমি'। (মধ্যে অর্থে) এ দেশের মাঝে এক দিন সব ছিল। (একদেশিক অর্থে) নিমেষ মাঝেই সব শেষ। (ক্ষণকাল অর্থে)
• কাছে: আমার কাছে আর কে আসবে? (নিকট অর্থে) 'রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।' (কর্মকারকে 'কে' বোঝাতে) কার কাছে গেলে জানা যাবে?
• প্রতি: মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব। (প্রত্যেক অর্থে) 'নিদারুণ তিনি অতি, নাহি দয়া তব প্রতি।' (দিকে বা ওপর অর্থে)
• হেতু: 'কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া।' (নিমিত্ত অর্থে)
• জন্যে: 'এ ধন-সম্পদ তোমার জন্যে।' (নিমিত্ত অর্থে)
• হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।
• সহকারে: আগ্রহ সহকারে কহিলেন। (সঙ্গে অর্থে)
• বশত: দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি। (কারণে অর্থে)
• উপরে: মাথার উপরে নীল আকাশ।
• দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না।
• বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।
• করে: ভালো করে খেয়ে নাও।
• থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।
• দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার।
• ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে বসে আছি।
• বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-২০
কোর্স নামঃ টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
টপিকসঃ
কম্পিউটার: কম্পিউটার ও সেলুলার নেটওয়ার্কিং সিস্টেম ও ডেটা কমিউনিকেশন, দৈনন্দিন জীবনে তথ্য-প্রযুক্তি (ইমেইল, স্মার্টফোন ইত্যাদি), ক্লায়েন্ট সার্ভার ম্যানেজমেন্ট ও ক্লাউড কম্পিউটিং, মোবাইল প্রযুক্তি ও এর বৈশিষ্ট্য, রোবটিক্স ও সাইবার অপরাধ, সোশ্যাল নেটওয়ার্কিং ও তথ্য প্রযুক্তির বড় প্রতিষ্ঠান
বাংলাদেশ বিষয়াবলি: ১. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: (শিল্প উৎপাদন, শক্তি সম্পদ, পণ্য আমদানি ও রপ্তানি, বৈদেশিক লেনদেন ও অর্থ প্রেরণ, বাংলাদেশের বাণিজ্য) ২. বাংলাদেশের জাতীয় অর্জন
পরীক্ষা শুরুঃ ২২ জুন, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ২৩
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: ফররুখ আহমদ, রোকেয়া সাখাওয়াত হোসেন, সুফিয়া কামাল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ইংরেজি: Important Writers of the Different Ages (Victorian Period)
গণিত: সূচক ও লগারিদম
সাধারণ জ্ঞান: মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস
১০ জুলাই, ২০২৬ থেকে শুরু।
রুটিন দেখুন
পরীক্ষা - ১১
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়): বাংলা
টপিকসঃ
ভাষা শিক্ষা:
গদ্যরীতি (সাধু ও চলিত রীতি), বাংলা বানানের নিয়ম (বাংলা একাডেমি)
পরীক্ষা শুরুঃ ৫ আগস্ট, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত:
বাস্তব সংখ্যা
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions