বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয়?

A ইসলাম খান

B শায়েস্তা খান

C মুর্শিদকুলী খাঁন

D আলীবর্দী খান

Solution

Correct Answer: Option C

- সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোঘল শাসনব্যবস্থার দুর্বলতা প্রকট হতে থাকলে দূরবর্তী অঞ্চলের সুবেদারগণ অনেকটা স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করেন।
- এমতাবস্থায়, ১৭০০ সালে শায়েস্তা খানের অধীনে বাংলার ক্ষমতায় অধিষ্ঠিত হন মুর্শিদকুলী খান।
- পরবর্তীতে, দক্ষতাবলে ১৭১৭ সালে বাংলার স্থায়ী সুবেদারে পরিণত হয়ে তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মাকসুদাবাদে স্থানান্তর করেন।
- পরবর্তীতে মকসুদাবাদের নাম নবাবের নামানুসারে হয় মুর্শিদাবাদ।
- দিল্লি সাম্রাজ্যের অধীনে নিযুক্ত সুবেদার হলেও মোঘলদের দুর্বলতার ফাঁকে নিজে স্বাধীনভাবে বাংলা শাসন করেন ১৭২৭ সাল পর্যন্ত এবং লাভ করেন বাংলার প্রথম স্বাধীন নবাব হবার গৌরব।
- নবাব মুর্শিদকুলি খাঁর রাজ্য শাসনকালে প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা 'মাল জমিনী' নামে পরিচিতি পায়।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions