'যথাবিধি' শব্দটি কোন সমাস?

A অব্যয়ীভাব 

B বহুব্রীহি

C দ্বন্দ্ব

D কর্মধারয়

Solution

Correct Answer: Option A

বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসঃ
» সামীপ্য (উপ) কণ্ঠের সমীপে= উপকণ্ঠ, কূলের সমীপে= উপকূল, অক্ষির সমীপে = প্রত্যক্ষ, বনের সমীপে = উপবন
» বিপসা (অনু, প্রতি) দিন দিন= প্রতিদিন, ক্ষণে ক্ষণে= অনুক্ষণে, ক্ষণ ক্ষণ= অনুক্ষণ
» অভাব অর্থে (নিঃ= নির) আমিষের অভাব= নিরামিষ, ভাবনার অভাব= নির্ভাবনা, জলের অভাব= নির্জল, উৎসাহের অভাব= নিরুৎসাহ, ভাতের অভাব = হাভাত
» পর্যন্ত (আ) সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত= আসমুদ্রহিমাচল, পা থেকে মাথা পর্যন্ত= আপাদমস্তক, মরণ পর্যন্ত = আমরণ
» সাদৃশ্য (উপ) শহরের সদৃশ= উপশহর, গ্রহের তুল্য= উপগ্রহ, বনের সদৃশ= উপবন
» অনতিক্রম্যতা অর্থে (যথা) রীতিকে অতিক্রম না করে= যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে= যথাসাধ্য। এরূপ- যথাবিধি, যথাযোগ্য,যথাশাস্ত্র
» অতিক্রান্ত (উৎ) বেলাকে অতিক্রান্ত= উদ্বেল, শৃঙখলাকে অতিক্রান্ত= উচ্ছৃঙখল
» বিরোধ (প্রতি) বিরুদ্ধ বাদ= প্রতিবাদ, বিরুদ্ধ কূল= প্রতিকূল, বিরুদ্ধ রোধ = প্রতিরোধ
» পশ্চাৎ (অনু) পশ্চাৎ গমন= অনুগমন, পশ্চাৎ ধাবন= অনুধাবন
» ঈষৎ (আ) ঈষৎ নত= আনত, ঈষৎ রক্তিম= আরক্তিম, ঈষৎ লালচে = লালচে
» ক্ষুদ্র অর্থে (উপ) গ্রহের তুল্য = উপগ্রহ, নদীর তুল্য = উপনদী, জেলার ক্ষুদ্র = উপজেলা
» পূর্ণ বা সমগ্র অর্থে (পরি বা সম) পরিপূর্ণ, সম্পূর্ণ
» দূরবর্তী অর্থে (প্র, পর) অক্ষির অগোচরে= পরোক্ষ। এরূপ- প্রপিতামহ
» প্রতিনিধি অর্থে (প্রতি) মূর্তির প্রতিনিধি = প্রতিমূর্তি, এরূপ- প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব
» প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) প্রতিপক্ষ, প্রত্যুত্তর ইত্যাদি।
» সম্পর্ক অর্থে (সম, বিষয়) সম্বল = বলের সম্পর্কে, সম্মান= মানের সম্পর্কে, সমক্ষে= অক্ষের সম্পর্কে
» যোগ্যতা অর্থে (অনু) অনুসন্তান= যোগ্য সন্তান, অনুকূল= কুলের যোগ্য, অনুদান= দানের যোগ্য
» কারক – বিভক্তি অর্থে ভরদুপুর, দিনভর, ভরপেট ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions