কোন সমকোণী ত্রিভুজের কোনদ্বয়ের পার্থক্য ৬ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

A ৪৬°

B ৪২°

C ৪০°

D ৫০°

Solution

Correct Answer: Option B

আমরা জানি, সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা ৯০° হয় এবং ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°
ফলে সমকোণ বাদে অপর দুটি সূক্ষ্মকোণের সমষ্টি = ১৮০° - ৯০° = ৯০°

মনে করি,
সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম কোণটি = x°
যেহেতু কোণদ্বয়ের পার্থক্য ৬°, তাই অপর সূক্ষ্মকোণটি = (x + ৬)°

প্রশ্নমতে,
x + (x + ৬) = ৯০
বা, ২x + ৬ = ৯০
বা, ২x = ৯০ - ৬
বা, ২x = ৮৪
বা, x = ৮৪ ÷ ২
বা, x = ৪২

∴ ক্ষুদ্রতম কোণটির মান ৪২°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions