প্রত্যেকে তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক পাবে- এটি কোন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য?
A ইসলামি
B মিশ্র
C পুঁজিবাদী
D সমাজতান্ত্রিক
Solution
Correct Answer: Option D
যে অর্থব্যবস্থায় সম্পদ ও উৎপাদনের উপাদানসমূহের ওপর সরকারি মালিকানা বজায় থাকে বা কোনো ব্যক্তিমালিকানার অস্তিত্ব থাকে না, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। এ ক্ষেত্রে দেশের সম্পদ এবং উৎপাদনের উপাদানসমূহের মালিকানা সমগ্র সমাজ বা রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকে। এর জনক কার্ল মার্কস।