'পড়াশোনা কর, নতুবা বিপদে পড়বে' বাক্যটি কোন শ্রেণির বাক্য ?

A মিশ্র

B সরল

C যৌগিক

D জটিল

Solution

Correct Answer: Option C

পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে, তাকে যৌগিক বাক্য বলে । যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, আর, বা, কিন্তু, অথবা, অথচ, বরং, সেজন্য, ফলে, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত থাকে ।
যেমনঃ
- বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে ।
- তুমি মিথ্যা বলেছ, সুতরাং তোমর পাপ হবে।

টেকনিক: দুটি সরল বাক্যকে (এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি, তারপর, সুতরাং, নতুবা, যদ্যপি)— এই অব্যয়গুলো দ্বরা কানেক্ট করলেই তা যৌগিক বাক্য।
যেমন—
উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
তিনি ধনী, কিন্তু অত্যন্ত কৃপণ।
তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি।
লক্ষণীয়: যৌগিক বাক্যে সব সময় যে যোজকটি প্রকাশ্যভাবে ব্যবহৃত হবে তা নাও হতে পারে।
যেমন—
শাপলা পড়ছে, শালুক ঘুমিয়ে পড়েছে। (আর লোপে)
তুমি যাবে, বেশিক্ষণ বসবে না। (তবে লোপে)
এখন আর ভাত খাব না, এক কাপ চা দাও (বরং লোপে)
সামনে দাঁড়িয়ো না, একপাশে সরে দাঁড়াও। (বরং লোপে)
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions