নিচের কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে ?
A বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র
B বাংলাদেশ ও ফ্রান্স
C বাংলাদেশ ও যুক্তরাজ্য
D ভারত ও যুক্তরাষ্ট্র
Solution
Correct Answer: Option A
বাংলাদেশঃ ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র খসড়া প্রণয়ন ও আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।
যুক্তরাস্ট্রঃ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র একটি ঐতিহাসিক দলিল যা ৪ জুলাই ১৭৭৬ পেনসিলভানিয়া প্রাদেশিক আইনসভায় অনুষ্ঠিত ২য় কন্টিনেন্টাল কংগ্রেসের সভায় গৃহীত হয়।
- এর ফলে তেরটি মার্কিন উপনিবেশ নিজেদের ব্রিটিশ শাসনের বাইরে স্বাধীন ও সার্বভৌম হিসেবে ঘোষণা করে এবং যুক্তরাষ্ট্র নামে নতুন রাষ্ট্র গঠন করে।