"এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না।" বাক্যে 'পরে' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
A দীর্ঘ বিরতি অর্থে
B সহায় অর্থে
C স্বল্প বিরতি অর্থে
D পর্যন্ত অর্থে
Solution
Correct Answer: Option C
অনুসর্গের প্রয়োগ: • বিনা: তুমি বিনা (বিনে) আমার কে আছে? (কর্তৃকারকের সাথে) • বিনি: বিনি সুতায় গাঁথা মালা। (করণ কারকের সাথে) • বিহনে: উদ্যম বিহনে কার পুরে মনোরথ? • সহ: তিনি পুত্রসহ উপস্থিত হলেন। (সহগামিতা অর্থে) • সহিত: শত্রুর সহিত সন্ধি চাই না। (সমসূত্রে অর্থে) • সনে: 'দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।' (বিরুদ্ধগামিতা অর্থে) • সঙ্গে: মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না। (তুলনায়) • অবধি: সন্ধ্যা অবধি অপেক্ষা করব। (পর্যন্ত অর্থে) • পরে: এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। (স্বল্প বিরতি অর্থে) • পর: শরতের পরে আসে বসন্ত। (দীর্ঘ বিরতি অর্থে) • পানে: ঐ তো ঘর পানে ছুটেছেন। (প্রতি/দিকে অর্থে) 'শুধু তোমার পানে চাহি বাহির হনু।' • পক্ষে: রাজার পক্ষে সব কিছু সম্ভব। (সক্ষমতা অর্থে); আসামির পক্ষে উকিল কে? (সহায় অর্থে) • মতে: বেকুবের মত কাজ করো না। (ন্যায় অর্থে) • তরে: এ জন্মের তরে বিদায় নিলাম। (মতো অর্থে) • মাঝে: 'সীমার মাঝে অসীম তুমি'। (মধ্যে অর্থে) এ দেশের মাঝে এক দিন সব ছিল। (একদেশিক অর্থে) নিমেষ মাঝেই সব শেষ। (ক্ষণকাল অর্থে) • কাছে: আমার কাছে আর কে আসবে? (নিকট অর্থে) 'রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।' (কর্মকারকে 'কে' বোঝাতে) কার কাছে গেলে জানা যাবে? • প্রতি: মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব। (প্রত্যেক অর্থে) 'নিদারুণ তিনি অতি, নাহি দয়া তব প্রতি।' (দিকে বা ওপর অর্থে) • হেতু: 'কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া।' (নিমিত্ত অর্থে) • জন্যে: 'এ ধন-সম্পদ তোমার জন্যে।' (নিমিত্ত অর্থে) • হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি। • সহকারে: আগ্রহ সহকারে কহিলেন। (সঙ্গে অর্থে) • বশত: দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি। (কারণে অর্থে) • উপরে: মাথার উপরে নীল আকাশ। • দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না। • বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা। • করে: ভালো করে খেয়ে নাও। • থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়। • দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার। • ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে বসে আছি। • বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০