'মধ্যাহ্ন ' শব্দটির 'হ্ন' এর বিশ্লিষ্টরূপ -

A হ্‌+ম

B হ্‌+ন

C হ্‌+ণ

D হ্‌+উ (কার )

Solution

Correct Answer: Option B

- বাংলা বানানে 'হ' এর সাথে 'ন' বা 'ণ' যুক্ত হলে তা দেখতে অনেকটা একই রকম মনে হলেও এদের গঠনে স্পষ্ট পার্থক্য রয়েছে।
- 'হ' বর্ণের ঠিক নিচে যখন ন-ফলা যুক্ত থাকে (হ্ন), তখন বুঝতে হবে এর ভেতরে 'দন্ত্য ন' রয়েছে। যেমন: মধ্যাহ্ন, সায়াহ্ন, চিহ্ন (হ্ + ন)।
- অন্যদিকে 'হ' বর্ণের ডান পাশে পিঠের ওপর দিয়ে যখন মাত্রা বাঁকা হয়ে ওঠে (হ্ণ), তখন বুঝতে হবে এর ভেতরে 'মূর্ধন্য ণ' রয়েছে। যেমন: পূর্বাহ্ণ, অপরাহ্ণ (হ্ + ণ)।
- ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী 'র/র্' বা রেফ-এর পরে 'ণ' হয়, তাই 'পূর্বাহ্ণ' শব্দে মূর্ধন্য ণ যুক্ত হয়েছে। আর নিয়মের বাইরে থাকায় 'মধ্যাহ্ন' শব্দে দন্ত্য ন যুক্ত হয়েছে, যার বিশ্লিষ্ট রূপ হ্‌+ন
• ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- হ্‌+ম: এটি 'হ্ম' এর বিশ্লিষ্ট রূপ (যেমন: ব্রাহ্মণ)।
- হ্‌+ণ: এটি 'হ্ণ' এর বিশ্লিষ্ট রূপ (যেমন: পূর্বাহ্ণ, অপরাহ্ণ)।
- হ্‌+উ (কার): এটি 'হু' এর বিশ্লিষ্ট রূপ।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৩২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ
সমার্থক ও বিপরীতার্থক শব্দ
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ১২
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
করবিধি (Taxation)
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions