বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কবে?

A ১৯৮৭

B ১৯৯১

C ১৯৯৫

D ১৯৯৭

Solution

Correct Answer: Option B

• মুক্তবাজার অর্থনীতি' এমন এক ধরণের বাজার ব্যবস্থা যেখানে সরকার সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে ব্যক্তি তাদের নিজস্ব অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারে। এটাকে কেউ কেউ পুঁজিবাদী অর্থনীতি হিসেবেও আখ্যায়িত করে থাকে।
• আশির দশকে বিশ্বব্যাংক ও আইএমএফের নির্দেশনায় অন্যান্য অনুন্নত দেশের ন্যায় বাংলাদেশেও কাঠামো পুনর্বিন্যাস কর্মসূচি গৃহিত হয়। এই কর্মসূচির অধীনে অবাধ বাজারমুখী সংস্কারের মাধ্যমে ১৯৯১ সাল থেকে মুক্তবাজার ব্যবস্থার প্রচলন ঘটে।

• বর্তমান বিশ্বে ৪ ধরণের অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে, যথাঃ
- পুঁজিবাদী, এর জনক 'এডাম স্মিথ'
- সমাজতান্ত্রিক এর জনক 'কার্ল মার্কস'
- মিশ্র এর জনক 'এডাম স্মিথ'
- ইসলামিক এর জনক ইবনে খালদুন
 
- বর্তমান বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা  ও মুক্ত বাজার অর্থনীতি চালু আছে।
- বাংলাদেশ মুক্ত বাজার অর্থনীতি চালু হয় ১৯৯১ সালে

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions