- হিউয়েন সাং একজন বিখ্যাত চীনা বৌদ্ধ তীর্থযাত্রী।
- তিনি ৬২৯ খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন।
- ভারতে তিনি প্রায় পনের বছর অতিবাহিত করেন।
- হিউয়েন-সাঙ যখন নালন্দায় ছিলেন তখন বাঙালি বৌদ্ধভিক্ষুক শিলভদ্র ছিলেন একজন শিক্ষক।
- শিলভদ্র ছিলেন সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক যিনি বাংলার বাইরে এইরুপ দুর্ল্ভ সম্মান অর্জন করেন।
- হিউয়েন-সাঙ ছিলেন শিলভদ্র এর ছাত্র। ৬৪৫ খ্রিস্টাব্দে হিউয়েন সাঙ চীনে ফিরে যান।
- অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান (৯৮০-১০৫৩) বৌদ্ধ পন্ডিত, ধর্মগুরু ও দার্শনিক।
- দশম-একাদশ শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি পন্ডিত দীপঙ্কর শ্রীজ্ঞান ৯৮০ খ্রিস্টাব্দে ঢাকা (বর্তমানে মুন্সিগঞ্জ) এর বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে এক রাজপরিবারে জন্মগ্রহণ করেন।
- ‘মেগাস্থিনিস’ ছিলেন সেলুকাসের প্রেরিত দূত।
- সিরিয়ার গ্রিক রাজা ছিলেন সেলুকাস।
- ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা মেগাস্থিনিস।