ইডেন কলেজ ১৮৭৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। এটি তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সী বা বাংলা প্রদেশে উচ্চ শিক্ষার জন্য প্রথম মহিলা কলেজ। ইডেন মহিলা কলেজের উৎপত্তি হয়েছিল ব্রাহ্মন মেয়েদের জন্য “শুভ স্বাধিনি সেবা” নামক একটি মানব হিতৈষী সংস্থা কর্তৃক ঢাকায় ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত একটি স্কুল থেকে। ১৮৭৮ সালে গভর্নর লেফটেনেন্ট স্যার "অ্যাসলে ইডেন"এর নামানুসারে বিদ্যালয়টির নাম ইডেন বালিকা বিদ্যালয় রাখা হয়।
ইডেন কলেজ বর্তমান স্থানে থিতু হওয়ার পূর্বে এত বেশি সংখ্যকবার স্থানান্তরিত হয়েছে বা ক্যাম্পাসের স্থান পরিবর্তিত হয়েছে যে তা একটি রেকর্ড। এর প্রথম ক্যাম্পাস ফরাশগঞ্জের একটি ভাড়া বাসা। এরপর বিদ্যালয়টি সদরঘাটের একটি পর্তুগিজ ব্যবসায়ীর বিশাল ব্যাবসায়িক বাংলোতে স্থানান্তরিত হয়। ১৯২৬ সালে বিদ্যালয়টি উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নিত হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির নাম হয় ইডেন মহিলা বিদ্যালয় ও ইন্টারমিডিয়েট কলেজ । এ.কে. ফজলুল হক তার শিক্ষা মন্ত্রী থাকাকালীন সময়ে স্কুলটিকে আব্দুল গনি রোডের একটি নতুন ভবনে স্থানান্তরিত করেন। যা পরবর্তীতে “ইডেন ভবন” হিসেবে পরিচিতি পায়।