বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়া আনার জন্য কোন সংশোধনী জারি হয়?
A ১২ তম সংশোধনী
B ১৩ তম সংশোধনী
C ১৬ তম সংশোধনী
D ১০ম সংশোধনী
Solution
Correct Answer: Option C
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বরে এই সংশোধনী আনা হয়। ১৯৭২ এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান পাস করা হয় এই সংশোধনীর মাধ্যমে। ১৯৭৮ সালে সামরিক ফরমান দ্বারা বিচারক অপসারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান করা হয়। যা ১৬তম সংশোধনী দ্বারা রহিত করে পুনরায় সংসদের হাতে ন্যস্ত করে।
এটি উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ৩৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৩২৭-০ জনের ভোটে সর্বসম্মতভাবে পাস হয় বিলটি। বিরোধী দল জাতীয় পার্টি বিলটির পক্ষে ভোট দেয়। পরে হাইকোর্ট একে অবৈধ ঘোষণা করে রায় দেয়। আপিল বিভাগও ওই রায় বহাল রাখে। তবে, বর্তমানে এই রায়টি এখনো রিভিউতে রয়েছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৩
কোর্স নামঃ
১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
কোর্স নামঃ
সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য: basic Terms of Trade, বাংলাদেশের অর্থনীতির সাথে জড়িত আন্তর্জাতিক সম্প্রদায়, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি-রপ্তানি, BEZA, বিনিয়োগ তথ্য (পেইজ: ৭৯০-৮০২)