'তবু সে জাগালো মেশকের বাস, জাগালো মরুতে গুলে আনার ইব্রাহিমের পরশে যেমন ফুল হয়ে ফোটে ক্ষুদ্ধ নার' কবিতা ও কবির নাম কি?

A ইব্রাহিম; নজরুল ইসলাম

B মরু; বেনজির আহমদ

C সিরাজুম মুনিরা; ফররুখ আহমদ

D ফুল; জসিমউদ্দিন

Solution

Correct Answer: Option C

উদ্ধৃত পঙ্‌ক্তিটি কবি ফররুখ আহমদ রচিত 'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের অন্তর্গত। ফররুখ আহমদ ছিলেন একজন বিশিষ্ট কবি ও শিশুসাহিত্যিক, যিনি বিভাগোত্তরকালে ইসলামি আদর্শ ও মুসলিম রেনেসাঁর একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিতি পান।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ: সাত সাগরের মাঝি, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, হাতেম তায়ী, ধোলাই কাব্য, নতুন লেখা কাফেলা।
শিশুতোষ গ্রন্থ: পাখির বাসা (১৯৬৫), হরফের ছড়া (১৯৭০), চাঁদের আসর (১৯৭০), ছড়ার আসর (১৯৭০), ফুলের জলসা (১৯৮৫)।

তাঁর কবিতায় আরবি-ফারসি শব্দের সার্থক ব্যবহার এবং ইসলামি ঐতিহ্যের পুনর্জাগরণের আহ্বান সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions