৫০০ টাকার ৪ বছরের সুদ ও ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?
সঠিক উত্তর: Option C
মনেকরি, সুদের হার = ক
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × ক) টাকা (যেহেতু সুদ = আসল × সময় × হার)
= ২০০০ক টাকা
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ × ক) টাকা
= ৩০০০ক টাকা
প্রশ্নমতে,
২০০০ক + ৩০০০ক = ৫০০
বা, ৫০০০ক = ৫০০
বা, ক = ৫০০/৫০০০
সুতরাং ক = ০.১
∴ সুদের হার = ০.১ × ১০০ = ১০%