Solution
Correct Answer: Option B
- ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশের বুদ্ধিজীবীদের উপর নির্মম হত্যাকাণ্ড চালায়।
- এই দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত।
- ১৯৯৩ সালের ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকার ৫টি সড়কের নামকরণ করা হয়।
- বাংলাদেশে প্রতিবছর ১৪ ডিসেম্বর 'শহীদ বুদ্ধিজীবী দিবস' পালিত হয়।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতি অমর করে রাখতে ঢাকার মিরপুরে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যার স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস।
- ১৯৯৯ সালের ১৪ ডিসেম্বর ঢাকার রায়েরবাজারে আরেকটি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়, এর স্থপতি ফরিদ উদ্দিন আহমেদ ও জামী-আল-শাফী।