ভাষাবিজ্ঞানীদের মতে, বাক্যের গুণগত বিভাগকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা :
- ওজনগুণ
- প্রসাদগুণ
- মাধুর্যগুন
- মাধুর্যগুণ : বাক্যে ব্যবহৃত শব্দ বা পদগুলোর কোমল, মধুর, ও হৃদয়গ্রাহীরূপে প্রকাশকে বাক্যের মাধুর্যগুণ বলে।
- ওজোগুণ: হল সাহিত্যিক রচনার গাম্ভীর্য আনে এমন বৈশিষ্ট্য বা উদ্দীপক গুণবিশেষ।
- প্রসাদগুণ : যে গুণ থাকলে শোনামাত্র অর্থপূর্ণ হয়, তাকে প্রসাদগুণ বলে।
আবার, একটি আদর্শ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ বা লক্ষণ থাকা আবশ্যক। যথা: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
- একটি পদের পর অন্যপদ শোনার আগ্রহ (আকাঙ্ক্ষা);
- পদগুলোর মধ্যে অর্থসঙ্গতি ও সুশৃঙ্খল পদবিন্যাস (আসত্তি);
- পদগুলোর মধ্যে অর্থগত ও ভাবগত মেলবন্ধন (যোগ্যতা)।