২০২৬ সালের তথ্য অনুযায়ী, NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?

A ১০০

B ১১০

C ১১৪

D ১২০

Solution

Correct Answer: Option D

- জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) হলো একটি আন্তর্জাতিক সংগঠন, যা স্নায়ুযুদ্ধের সময় গঠিত হয়েছিল।
- এর মূল উদ্দেশ্য ছিল উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা রক্ষা করা, নিরপেক্ষতা বজায় রাখা এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা।
- ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনে জোট নিরপেক্ষ আন্দোলনের ধারণা তৈরি হয়।
- ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর তৎকালীন যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম সম্মেলনের মাধ্যমে এই আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসিপ ব্রজ টিটো, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ এবং ঘানার প্রেসিডেন্ট কোয়ামে নক্রুমা
- বাংলাদেশ ১৯৭৩ সালের ৫ই সেপ্টেম্বর NAM এর সদস্যপদ লাভ করে।
- ২০২৬ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, NAM এর ১২০টি সদস্য রাষ্ট্র এবং ১৭টি পর্যবেক্ষক রাষ্ট্র রয়েছে।
- জাতিসংঘের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রগোষ্ঠী।
- NAM এর কোনো স্থায়ী সদর দপ্তর নেই; যে দেশে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই দেশেই দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় এবং সভাপতিত্ব আবর্তিত হয়।
- ২০২৪ সালে উগান্ডার কাম্পালায় ১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবং উগান্ডা ২০২৭ সাল পর্যন্ত এর সভাপতিত্ব করবে।

সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions