Solution
Correct Answer: Option A
- নোবেল পুরস্কার ২০২৫
- মোট বিজয়ী: ১৪ জন ব্যক্তি।
- পুরস্কার মূল্য: প্রতিটি বিভাগে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১২ লাখ মার্কিন ডলার বা প্রায় ১৪ কোটি বাংলাদেশি টাকা)।
- নোবেলজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যু দিবসে।
- শান্তিতে নোবেল পুরস্কার নরওয়ের অসলোতে দেওয়া হয়, বাকি সব পুরস্কার সুইডেনের স্টকহোমে দেওয়া হয়।
- শান্তি:
- বিজয়ী: মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado) (ভেনেজুয়েলা)।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য।
- চিকিৎসাবিজ্ঞান বা শরীরতত্ত্ব:
- বিজয়ী: মেরি ই ব্রাঙ্কো (Mary E. Brunkow) (যুক্তরাষ্ট্র), ফ্রেড রামসডেল (Fred Ramsdell) (যুক্তরাষ্ট্র) এবং শিমন সাগাগুচি (Shimon Sakaguchi) (জাপান)।
- অবদান: পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত মৌলিক আবিষ্কার এবং টি-রেগুলেটরি কোষের ভূমিকা উদঘাটনের জন্য।
- পদার্থবিজ্ঞান:
- বিজয়ী: জন ক্লার্ক (John Clarke) (যুক্তরাষ্ট্র), মিশেল এইচ. ডেভোরেট (Michel H. Devoret) (যুক্তরাষ্ট্র) এবং জন এম. মার্টিনিস (John M. Martinis) (যুক্তরাষ্ট্র)।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য।
- রসায়ন:
- বিজয়ী: সুসুমু কিতাগাওয়া (Susumu Kitagawa) (জাপান), রিচার্ড রবসন (Richard Robson) (অস্ট্রেলিয়া) এবং ওমর এম. ইয়াগি (Omar M. Yaghi) (যুক্তরাষ্ট্র)।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক (MOF) উন্নয়নের জন্য।
- সাহিত্য:
- বিজয়ী: লাজলো ক্রাজনাহরকাই (László Krasznahorkai) (হাঙ্গেরি)।
- অবদান: আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য যা বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করে।
- অর্থনীতি:
- বিজয়ী: জোয়েল ময়কার (Joel Mokyr) (যুক্তরাষ্ট্র/ইসরায়েল), ফিলিপ এজিওঁ (Philippe Aghion) (ফ্রান্স) এবং পিটার হাউইট (Peter Howitt) (কানাডা/যুক্তরাষ্ট্র)।
- অবদান: উদ্ভাবন-ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য; প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলি চিহ্নিত করার জন্য এবং সৃজনশীল ধ্বংসের মাধ্যমে টেকসই বৃদ্ধির তত্ত্বের জন্য।
সর্বশেষ আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৬।