রায়নন্দিনী কার লেখা?

A ইসমাইল হোসেন সিরাজী

B বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

C শওকত ওসমান

D মীর মশাররফ হোসেন

Solution

Correct Answer: Option A

'রায়নন্দিনী' উপন্যাসটির রচয়িতা হলেন মুসলিম জাগরণের কবি ও বিশিষ্ট বাগ্মী সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১)।

১৯১৫ সালে প্রকাশিত এটি তাঁর প্রথম উপন্যাস। এটি মূলত একটি ঐতিহাসিক রোমান্সধর্মী উপন্যাস, যেখানে ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রেমকাহিনি এবং হিন্দু-মুসলিম সম্প্রীতির অনন্য রূপ তুলে ধরা হয়েছে। তাঁর সাহিত্যকর্মের মূল সুর ছিল স্বদেশপ্রেম ও জাতীয় জাগরণ।

সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উল্লেখযোগ্য রচনাবলি:
* উপন্যাস: তারাবাই (১৯১৬), ফিরোজা বেগম (১৯১৮), নূরুদ্দীন (১৯১৯), জাহানারা (১৯৩১) এবং বঙ্গ ও বিহার বিজয়।
* কাব্যগ্রন্থ: অনল-প্রবাহ (১৯০৮)।

গুরুত্বপূর্ণ তথ্য:
* সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে 'সিরাজগঞ্জের রত্ন' বলা হয়।
* ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে তাঁর রচিত 'অনল-প্রবাহ' কাব্যগ্রন্থটি নিষিদ্ধ ও বাজেয়াপ্ত করা হয়েছিল। এজন্য তাঁকে কারাবরণ করতে হয়। তিনি প্রথম মুসলিম কবি যিনি ব্রিটিশ বিরোধী লেখার জন্য কারাবরণ করেন।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৬২
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: প্রমথ চৌধুরী, মুনীর চৌধুরী, হুমায়ুন আজাদ, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত,
ইংরেজি: Vocabulary (Synonyms, Antonyms, Meanings, and Spellings)- U - Z
সাধারণ জ্ঞান: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতি (পাহাড়, নদী, সাগর ইত্যাদি), জলবায়ু ও পরিবেশ, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়।
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions