কসরের নামাজ কখন পড়তে হয়?

A অসুস্থ্য অবস্থায়

B চন্দ্র গ্রহণের সময়

C সফরে থাকাকালে

D যুদ্ধের সময়

Solution

Correct Answer: Option C

- আরবি 'কসর' শব্দের অর্থ হলো কম করা বা সংক্ষিপ্ত করা
- ইসলামী শরীয়তের পরিভাষায়, সফর অবস্থায় চার রাকাতবিশিষ্ট ফরজ নামাজকে দুই রাকাত আদায় করাকে 'কসর' বলা হয়। তাই সফরে থাকাকালে কসরের নামাজ পড়তে হয়।
- কোনো ব্যক্তি তার আবাসস্থল থেকে ৪৮ মাইল (প্রায় ৭৮ কিলোমিটার) বা তার বেশি দূরত্বের সফরের নিয়ত করলে তিনি মুসাফির গণ্য হন।
- মুসাফির ব্যক্তি জোহর, আসর এবং এশার চার রাকাত ফরজ নামাজ সংক্ষিপ্ত করে দুই রাকাত আদায় করবেন।
- ফজর ও মাগরিবের নামাজের কোনো কসর নেই, এগুলো পূর্ণাঙ্গভাবেই আদায় করতে হয়।
- গন্তব্যস্থলে ১৫ দিনের কম সময় অবস্থানের নিয়ত করলে কসরের নামাজ পড়তে হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions