Solution
Correct Answer: Option A
হযরত মুহাম্মদ (স:)-এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে হাদীস বলে। 'সহিহ' আরবি শব্দ, যার বহুবচন হলো সিহাহ (বিশুদ্ধ বা নির্ভুল) আর 'সিত্তা' অর্থ ছয়। অর্থাৎ সিহাহ সিত্তা অর্থ হলো 'বিশুদ্ধ ছয়'।
হাদীসের বিশুদ্ধতম ৬টি গ্রন্থকে একত্রে সিহাহ সিত্তা বলা হয়। এগুলো হলো:
১. সহীহ বুখারী
২. সহীহ মুসলিম
৩. জামে আত-তিরমিযী
৪. সুনানে আবু দাউদ
৫. সুনানে নাসাঈ
৬. সুনানে ইবনে মাজাহ
সুতরাং, মুয়াত্তা শরীফ সিহাহ সিত্তার অন্তর্ভুক্ত নয়। এটি ইমাম মালেক (রঃ) কর্তৃক সংকলিত একটি প্রাচীন ও প্রামাণ্য হাদীস গ্রন্থ।