একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ৩০ টাকা দরে ৮ ডজন এবং ২৫ টাকা দরে ১২ ডজন ক্রয় করে ২৮ করে ডজন বিক্রি করলে তার লাভ কত?

A ২০

B ১০০

C ৫০

D ৪০

Solution

Correct Answer: Option A

১ ডজন ডিমের ক্রয়মূল্য ৩০ টাকা
∴ ৮ ডজন ডিমের ক্রয়মূল্য (৩০ × ৮) = ২৪০ টাকা

আবার,
১ ডজন ডিমের ক্রয়মূল্য ২৫ টাকা
∴ ১২ ডজন ডিমের ক্রয়মূল্য (২৫ × ১২) = ৩০০ টাকা

মোট (৮ + ১২) = ২০ ডজন ডিমের মোট ক্রয়মূল্য = (২৪০ + ৩০০) = ৫৪০ টাকা

এখন, ১ ডজন ডিমের বিক্রয়মূল্য ২৮ টাকা
∴ ২০ ডজন ডিমের মোট বিক্রয়মূল্য (২৮ × ২০) = ৫৬০ টাকা

যেহেতু বিক্রয়মূল্য ক্রয়মূল্য অপেক্ষা বেশি, তাই লাভ হয়েছে।
মোট লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
= (৫৬০ - ৫৪০) টাকা = ২০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions