সরাসরি মূল কন্টেন্টে যান

বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরালে বৈদ্যুতিক খরচ-

A) কম হয়
B) বেশি হয়
C) একই হয় (সঠিক উত্তর)
D) খুব কম হয়
সমাধান

সঠিক উত্তর: Option C

এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রথমেই আমরা বৈদ্যুতিক পাখার কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা জেনে নিবো।

প্রথমেই দেখা যাক বৈদ্যুতিক পাখা কীভাবে ঘোরে:

একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি পাখার সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই পাখাটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।

সুতরাং, একটি পাখার ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক বা রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে, পাখার গতিও ততটাই বাড়বে।

এখন, বিভিন্ন রেগুলেটর ও তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাক:

এই মুহূর্তে, বাজারে মোটামুটি দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়—

১) ইলেক্ট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়। কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।

২) ইলেকট্রনিক রেগুলেটর (Electronic Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য মূলতঃ ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্তণ করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। এইগুলি কখনই গরম হয়ে ওঠে না, ফলে পাখা যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণত ইলেকট্রনিক রেগুলেটরগুলি ইলেক্ট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুতসাশ্রয়ী।

তাই সবশেষে বলা যেতে পারে, বৈদ্যুতিক পাখা কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেক্ট্রিক রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহৃত হবে।

এমন আরও প্রশ্ন সমাধানসহ — অ্যাপে

বিষয়-টপিক ধরে হাজার হাজার MCQ, বিস্তারিত ব্যাখ্যা আর লাইভ পরীক্ষা — অ্যাপ ফ্রি।

ফ্রি ডাউনলোড করুনGoogle Play ৪.৭ Google Play রেটিং · ১৭৫ রিভিউ · ১০ হাজার+ ডাউনলোড
MyExaminer অ্যাপের Play Store QR কোড
ফোনের ক্যামেরায় স্ক্যান করে ইন্সটল করুন
চাকরি প্রার্থীদের জন্য

চাকরির সার্কুলার থেকে চূড়ান্ত ফল — সব আপডেট এক জায়গায়

MyExaminer অ্যাকাউন্টে লগইন করে একবার নিজের যোগ্যতা দিন — বাকিটা আমরা মনে রাখব।

  • কোন পদে আপনি যোগ্য

    জন্ম তারিখ ও শিক্ষাগত যোগ্যতা একবার দিলেই প্রতিটি পদের পাশে দেখাবে: আবেদনযোগ্য, সম্ভবত যোগ্য, নাকি যোগ্য নন — বয়সের হিসাবসহ।

  • আমার জন্য সার্কুলার

    আপনার যোগ্যতার সাথে মেলে এমন সার্কুলারগুলো আলাদা করে সাজানো থাকবে।

  • শেষ তারিখের রিমাইন্ডার

    তালিকায় রাখা সার্কুলারের আবেদনের শেষ তারিখ ঘনিয়ে এলে মনে করিয়ে দেওয়া হবে।

  • আমার তালিকা ও রোল নম্বর

    যেসব পরীক্ষায় আবেদন করেছেন, রোল নম্বরসহ এক জায়গায়; প্রতিটি ধাপের পাস/ফেল লিখে রাখুন।

  • আমার চাকরি-পরীক্ষার রিপোর্ট

    কোন ধাপে কতবার পাস-ফেল, গত ৯০ দিনের প্রস্তুতি আর এরপর কী করবেন তার পরামর্শ।

লগইন করে চালু করুন ফ্রি অ্যাকাউন্ট খুলুন Google দিয়ে এক ক্লিকেই অ্যাকাউন্ট খোলা যায়।

আজকের লাইভ পরীক্ষা অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে

পরীক্ষা – ৫৫ (৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
কোর্স নাম: ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকস:
গণিত:
অনুপাত, সমানুপাত ও মিশ্রণ
রুটিন দেখুন
পরীক্ষা – ৪৯ পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
কোর্স নাম: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকস:
সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক:
জাতিসংঘ ও নারী: UN Women, UNIFEM, CEDAW, নারী সম্মেলন, অর্থনৈতিক জোট ও সংস্থা: বিশ্বব্যাংক, IMF, AIIB, NDB, BRICS, ASEAN, BIMSTEC
রুটিন দেখুন
পরীক্ষা- ২১ পরীক্ষা শুরুঃ ৩ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: Master English Book Batch
টপিকস:
Sequence of Tense, Conditional Sentence, Parallelism & Structure Agreement, Redundancy, Inversion of verb, Affirmative & Negative Agreement, Present subjunctive
রুটিন দেখুন
জেনারেল পার্টের পরীক্ষা – ১৯ পরীক্ষা শুরুঃ ০৫ অক্টোবর, ২০২৬
কোর্স নাম: ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) রুটিন
টপিকস:
গাণিতিক যুক্তি-৩:
ত্রিভুজ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, রেখা, কোণ, পরিমিতি (সমতলক্ষেত্র ও ঘনবস্তু), বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা, ত্রিকোণমিতি, সেট
রুটিন দেখুন