Solution
Correct Answer: Option B
- লাহোর প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব ১৯৪০ সালে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে উত্থাপন করা হয়।
- এই প্রস্তাবটি ১৯৪০ সালের ২৩ মার্চ তারিখে গৃহীত হয়।
- তবে এর মূল প্রস্তাবটি ২২ মার্চ তারিখে আলোচনায় এলেও, ২৩ মার্চ তারিখে এটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক।
- লাহোর প্রস্তাবের মূল ভিত্তি ছিল ভারতের উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলের মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একাধিক 'স্বাধীন রাষ্ট্র' গঠন করা।
- ১৯৪৬ সালে এই প্রস্তাবটির সংশোধন করে 'স্টেটস' (States) বা একাধিক রাষ্ট্রের পরিবর্তে একটি রাষ্ট্র 'পাকিস্তান' গঠনের কথা বলা হয়।