'সূর্যাস্ত আইন' নিচের কোনটির সাথে সম্পৃক্ত?

A দ্বৈত শাসন

B চিরস্থায়ী বন্দোবস্ত

C পাঁচসোনা বন্দোবস্ত

D বঙ্গভঙ্গ রদ

Solution

Correct Answer: Option B

চিরস্থায়ী বন্দোবস্ত হল এক ধরণের ভূমি রাজস্ব বা কর ব্যবস্থা। ১৭৯৩ সালে, লর্ড কর্ণওয়ালিস বাংলা, বিহার ও উড়িষ্যায় এই ব্যবস্থা চালু করেন। চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে কর্নওয়ালিস ও বাংলার ভূমি মালিকদের মধ্যে সম্পাদিত একটি স্থায়ী চুক্তি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস।

'সূর্যাস্ত আইন' এর সাথে এটি যেভাবে সম্পৃক্তঃ
ওয়ারেন হেস্টিংসের ভূমি রাজস্ব ব্যবস্থায় ভুলত্রুটি থাকার কারণে ''লর্ড কর্ণওয়ালিস'' তা সংস্কারের প্রতি মনোযোগী হন। ওয়ারেন হেস্টিংসের পাঁচসালা ও একসালা বন্দোবস্তের ফলে কোম্পানির প্রাপ্য রাজস্ব বহুল পরিমাণে অনাদায়ী থাকে ও চাষীদের উপর শোষণ বেড়ে যায়।
- পাঁচসালা ও একসালা বন্দোবস্তের ভুলত্রুটি নিরসনের জন্য লর্ড কর্ণওয়ালিস জমির ‘দশসালা বন্দোবস্ত’ প্রবর্তন করেন, যা ১৭৯৩ খ্রিস্টাব্দে ‘চিরস্থায়ী বন্দোবস্তে’ পরিণত হয়।
এ ব্যবস্থার ফলে জমিদারগণ জমির স্থায়ী মালিক হন এবং তাঁদের দেয় করের পরিমাণ নির্দিষ্ট হয়ে যায়। কিন্তু এ ব্যবস্থার ফলে কৃষকদের দুর্দশা বেড়ে যায় ও জমির উন্নয়ন কমে যায়। এ ব্যবস্থায় সূর্যাস্ত আইনের বলে বহু জমিদারি নিলামে উঠে। জমিদারি কেনার মধ্য দিয়ে নতুন জমিদারশ্রেণি গড়ে উঠে। এভাবে এদেশে মধ্যবিত্ত শ্রেণিরও উদ্ভব ঘটে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions