Solution
Correct Answer: Option D
⇒ সঠিক উত্তর: ৩৯।
⇒ বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে 'মৌলিক অধিকার' এর অধীনে নাগরিকদের চিন্তা, বিবেক ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।
⇒ সংবিধানের ৩৯(১) নং অনুচ্ছেদে বলা হয়েছে: "চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।"
⇒ ৩৯(২) নং অনুচ্ছেদে রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকারের এবং সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।